1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আদমজী ইপিজেড কোয়ার্টারে গ্যাসলাইন বিস্ফোরণ, গর্ভবতী নারী দগ্ধ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

আদমজী ইপিজেড কোয়ার্টারে গ্যাসলাইন বিস্ফোরণ, গর্ভবতী নারী দগ্ধ

প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড (বেপজা) আবাসিক কোয়ার্টারে গ্যাসলাইনের রাইজার বিস্ফোরণে এক গর্ভবতী নারী দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আদমজী ইপিজেড কোয়ার্টারের ডি-১ টাইপ ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ভবনের নিচতলায় স্থাপিত গ্যাস লাইনের রাইজার থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ভবনের পাঁচতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাসিন্দারা দ্রুত নিরাপদ স্থানে সরে যান।

এ সময় ভবনের চারতলায় অবস্থানরত বেপজার নিরাপত্তা কর্মকর্তা ওসমান মিয়ার গর্ভবতী স্ত্রী রেহেনা আক্তার (৩২) অগ্নিদগ্ধ হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপক সরঞ্জামের মাধ্যমে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার মিরন মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনের রাইজার বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুনের তাপে গ্যাস লাইনের আশপাশের ইট ও কাঠামোর অংশ খুলে পড়ে গেছে। এ ঘটনায় একজন গর্ভবতী নারী গুরুতরভাবে দগ্ধ হয়ে ঢাকার জাতীয় বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!