1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আত্মসমর্পণ করে জামিন পেলেন বরিশাল জেলা আ.লীগের সাধারণ সম্পাদক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আত্মসমর্পণ করে জামিন পেলেন বরিশাল জেলা আ.লীগের সাধারণ সম্পাদক

প্রতিনিধি

২০১৭ সালের হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলার সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তিনি বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে বিচারক এস. এম. শরিয়াতুল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৫ মে বরিশাল নগরীর অনামী লেনে বিএনপি কর্মী মো. সরোয়ার হোসেনের ওপর হামলার অভিযোগে ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তীতে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে আসামি করা হয় ২১০ জনকে। তাদের মধ্যে রয়েছেন তৎকালীন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি কেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস।

মামলার ৩ নম্বর আসামি হিসেবে তালুকদার মো. ইউনুস সোমবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

আসামি পক্ষের আইনজীবী কাইয়ুম খান কায়সার জানান, ২০১৭ সালের ঘটনায় দায়ের করা মামলায় তার মক্কেল স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছেন। পুলিশ প্রতিবেদন দাখিলের আগ পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, আসামি ও রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে বিচারক জামিনের আদেশ দেন। এটা ২০১৭ সালে মিছিলে হামলার ঘটনায় ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী দায়ের করা মামলা। ওই মামলার ৩নং আসামি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস।

এ সময় জামিনের সিদ্ধান্তকে কেন্দ্র করে আদালতপাড়ায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। জামিনপ্রাপ্ত তালুকদার মো. ইউনুস কোনো মন্তব্য না করে দ্রুত আদালত এলাকা ত্যাগ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!