1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আড়াই ঘণ্টায় আড়াই শতাংশ ভোট পড়ল চট্টগ্রামের কুলগাঁওয়ে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino

আড়াই ঘণ্টায় আড়াই শতাংশ ভোট পড়ল চট্টগ্রামের কুলগাঁওয়ে

প্রতিনিধি

আড়াই ঘণ্টায় মাত্র ৯৮টি ভোট কাস্ট হয়েছে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের একটি কেন্দ্রে। কেন্দ্রটিতে মোট ভোটার ৩ হাজার ৭৫০ জন। ওই হিসেবে আড়াই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ২ দশমিক ৬২ শতাংশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন কুলগাঁও সিটি করপোরেশন কলেজ ভোট কেন্দ্রে সকাল ১০টা নাগাদ এমন চিত্র দেখা গেছে। সকাল থেকে এই পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানান প্রিসাইডিং অফিসার আবুল বাশার সিদ্দিকী।

কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ কেন্দ্রের এই প্রিসাইডিং অফিসার ঢাকা পোস্টকে বলেন, ‘সকাল ১০টা পর্যন্ত ৯৮টি ভোট কাস্ট হয়েছে। এই কেন্দ্রের ভোটসংখ্যা ৩ হাজার ৭৫০। সকালের দিকে ভোটারের উপস্থিতি একটু কম ছিল। এখন কিছু ভোটার আসা শুরু করেছে। আশা করছি দুপুরের দিকে উপস্থিতি বাড়বে।’ভোটকেন্দ্রটি ঘুরে দেখা গেছে, কেন্দ্রটির বাইরে ও ভেতরে ভোটারদের উপস্থিতি থাকলেও ভোট দেওয়ার জন্য সেখানকার ৪টি বুথের সামনে ছোট লাইন ছিল ভোটারদের। তবে সংখ্যালঘু ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচনী এলাকাটিতে নিয়োজিত ম্যাজিস্ট্রেটকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন কেন্দ্রের খবর নিতে দেখা যায়।

সকালে কুলগাঁও সিটি করপোরেশন কলেজ ভোটকেন্দ্রে বিএনপি প্রার্থীর সমর্থকদের উপস্থিতি থাকলেও, অবস্থান ছিল না অন্য প্রার্থীর কারও। কেন্দ্রের বাইরেও বিএনপি প্রার্থীর হয়ে রিকশা করে ভোটারদের আনা-নেওয়ার কাজ করছে সমর্থকরা।

নির্বাচন কমিশনের তথ্যমতে– চট্টগ্রাম-৫ আসনে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৩০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৮০৬ ও নারী ভোটার রয়েছে ২ লাখ ৪০ হাজার ৭২৩। সকাল থেকে ১৪২টি কেন্দ্রের ৯৩৯টি বুথে ভোট গ্রহণ চলছে।

এই আসনে মোট প্রার্থী ৬ জন। তারা হচ্ছেন– বিএনপির মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মতি উল্লাহ নূরী বাংলাদেশ লেবার পার্টির মো. আলা উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নাসির উদ্দীন ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ রফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!