1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আটা-চিনি-কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়! - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আটা-চিনি-কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়!

প্রতিনিধি

আটা-চিনি-কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়!
রাজশাহীর বাঘায় একটি কারখানায় কোনো রস ছাড়াই তৈরি হচ্ছে আখ ও খেজুরের গুড়। আটা, চিনি ও কাপড়ের রঙ দিয়েই তৈরি হচ্ছে এসব গুড়।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার শাহাপুর এলাকায় অভিযান চালায় র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)। এ সময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ চিনি ও ভেজাল গুড় জব্দ করা হয়।

একটি কারখানার মালিক লাকি ও সান্টুরকে ৫০ করে ১ লাখ টাকা জরিমানা করে রাজশাহী ভোক্তা অধিদপ্তরের উপপরিচাল ইব্রাহিম হোসেন। তিনি বলেন, পর্যায়ক্রমে আরও কারখানায় জরিমানা করা হবে। একইসঙ্গে এইগুলো ধ্বংস করা হবে।

সরেজমিনে এই গ্রামে গিয়ে গুড় তৈরির তিনটি কারখানা দেখা যায়। কারখানাগুলোতে আখ এবং খেজুরের রসের কোনো বালাই নেই। তবুও তৈরি হচ্ছে গুড়। কোনো কোনো কারখানার ভেতর দেখা গেছে কড়াইয়ে গুড় তৈরি হচ্ছে। তার পাশেই বিভিন্ন খাঁচের ওপর ফেলে দেওয়া হচ্ছে আকৃতি। তৈরি হওয়া গুড়গুলো পরবর্তীতে স্থানীয় বাজারসহ বিভিন্ন বাজারে পাঠানো হয়।

এই এলাকায় গুড় তৈরি করেন নানটু মিয়া। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়েছেন। তার স্ত্রী মোসা. লাকি অকপটে স্বীকার করে বলেন, এ গুড়গুলো তৈরিতে কোনো ধরনের রসের ব্যবহার নেই। শুধু চিনি দিয়ে আখ ও খেজুরের গুড় তৈরি করা হয়। এরমধ্যে মেশানো হয় কাপডড়ে দেওয়া রঙ, আটা, হাইড্রোজ, গ্যাস পাউডার, চুন ও চিনি। এরপরে এগুলো রাজশাহী, নাটোর, পাবনার বিভিন্ন মেকামে পাঠানো হয়। সেগুলোতে বিভিন্ন দামে কেনাবেচা হয়। একই এলাকার শান্টুকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়।

র্যাব-৫ এর উপঅধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমান বলেন, এখানে যে গুড় রয়েছে, এতে আখ বা খেজুরের রসের কোনো উপস্থিতি নাই। সবগুলো চিনি ও কেমিক্যাল দিয়ে তৈরি। কারখানাগুলোতে প্রায় একটনের মতো গুড় রয়েছে। এগুলো ধ্বংস করা হবে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, রাসায়নিক দ্রব্যাদি কোনোভাবে স্বাস্থ্যের জন্য না। এটা স্বাস্থ্যের ক্ষতিকারক। এরফলে শরীরে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হবে, হতে পাড়ে ক্যান্সার। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সব থেকে বেশি ক্ষতি হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!