1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আজ সভায় বসছেন বিসিবি কর্তারা, আসতে পারে যেসব সিদ্ধান্ত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

আজ সভায় বসছেন বিসিবি কর্তারা, আসতে পারে যেসব সিদ্ধান্ত

প্রতিনিধি

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে গেল শুক্রবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। দেশে ফিরেই সপ্তাহ দুয়েকের বিশ্রাম পাচ্ছেন ক্রিকেটাররা। তবে বাংলাদেশ দল দেশে না আসতেই জানা গিয়েছিল বোর্ড সভায় বসতে যাচ্ছে বিসিবি। আজ ২ জুলাই (মঙ্গলবার) মিরপুরে বিকেল ৩টায় শুরু হবে এই সভা।

আর বোর্ড সভার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কয়েকটি বিষয়। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স পর্যালোচনাও থাকবে এই মিটিংয়ে। এমনটি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। মিরপুরে গতকাল সোমবার মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের।

এরপর বোর্ড সভার আলোচনা নিয়ে সুজন বলেন , ‘আগামীকাল আমাদের বোর্ডের সভা রয়েছে। রুটিন বিষয়গুলোই আলোচিত হবে। এর বাইরে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কাজের বিষয় নিয়ে আলাপ হবে। বাংলাদেশ দল কোন আইসিসি বা এসিসির আসরে অংশ নিলে, এরপরের সভায় পারফর্মম্যান্স নিয়ে আলোচনা হয়। এবারও তা হবে। এ ছাড়া অর্থনৈতিক কিছু বিষয় আছে আলোচ্য সূচিতে।’

সদ্য সমাপ্ত বিশ্বকাপের গ্রুপপর্বে চার ম্যাচের তিনটিতে জিতে সুপার এইটে উঠেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় রাউন্ডের প্রথম দুই ম্যাচ হেরে মোটামুটি বিদায়ের প্রহর গুনছিল নাজমুল হোসেন শান্ত’র দল। কিন্তু শেষদিকে আফগানিস্তানের কল্যাণে সেমিফাইনালে খেলার সম্ভাবনাও উঁকি দেয়। কিন্তু তাতে ১২.১ ওভারে আফগানদের দেওয়া ১১৫ রানের লক্ষ্য পেরোতে হতো টাইগারদের। কিন্তু সেটি পূরণ তো দূরে থাক, উল্টো ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় শান্ত-সাকিবরা।

উল্লেখ্য, ছুটি শেষে চলমান টাইগার্স ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে ক্রিকেটারদের। চট্টগ্রামে চলছে টাইগার্স দলের অনুশীলন। সেখানে বিসিবির কোচ সোহেল ইসলামের অধীনে অনুশীলন করবেন ক্রিকেটাররা। জাতীয় দলের কোচরা না আসা পর্যন্ত সেখানেই আসন্ন ব্যস্ত টেস্ট সূচির প্রস্তুতি নেবেন খেলোয়াড়েরা।

এ ছাড়া অনেকেই আগামী এক-দেড় মাস ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকবেন। সাকিব আল হাসান খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগে, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলবেন শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন। মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয় ও তাসকিন আহমেদ খেলছেন এলপিএলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!