1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আজ রাজশাহীর চার জেলায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আজ রাজশাহীর চার জেলায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা

প্রতিনিধি

রাজশাহী বিভাগের চার জেলায় আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জামায়াত ইসলামের নির্বাচনে জনসভা অনুষ্ঠিত হবে। নির্বাচনীয় জনসভাগুলোতে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দিনের শুরুতে রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় নির্বাচনী জনসভায় বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সকাল থেকে জনসভায়স্থলে দলীয় নেতাকর্মীরা আসতে শুরু করেছে। এই পর্যায়ের নেতাকর্মীদের বক্তব্য চলছে।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি এবং নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের জামাত মনোনীত প্রার্থী মাওলানা মাহফুজুর রহমান বলেন, আমিরে জামায়াত দ্বিতীয়বারের মতো নওগাঁয় আসছেন। এর আগে উনি এসেছিলেন আমাদের রাজনৈতিক একটা প্রোগ্রামে। যার কারণে সে সময় জনগণের উদ্দেশ্যে তিনি কথা বলতে পারেননি। নওগাঁর জনসাধারণ তার কথা শোনার জন্য অধির অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, আমাদের মঞ্চ তৈরির কাজ প্রায় সম্পন্ন হয়েছে। সাউন্ড সিস্টেমের কাজ চলমান রয়েছে। ১১টি উপজেলা থেকে যে গাড়িগুলো আসবে-কোন উপজেলার গাড়ি কোন জায়গায় পার্কিং করা হবে তার নির্দেশনা দেওয়া হচ্ছে। আমরা আশা করছি জনসমাবেশ ৪ থেকে ৬ লাখ লোকের সমাগম ঘটবে।

দলীয় সূত্রে জানা গেছে, একই দিন দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী জনসভায় অংশ নেবেন দলের আমির শফিকুর রহমান। চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী জনসভা শেষে তিনি রাজশাহীর উদ্দেশ্যে রওনা করবেন। রাজশাহী জেলায় দুটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এর মধ্যে একটি গোদাগাড়ী উপজেলা ও আরেকটি নগরের ঐতিহাসিক মাদরাসা মাঠে।

দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী সদরের প্রবেশদ্বার গোদাগাড়ী উপজেলায় নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত হবে। এরপরে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে বিকেল সাড়ে ৪টায় নির্বাচনী জনসভায় তার বক্তব্য দেয়ার কথা রয়েছে।

একই দিন সন্ধ্যা সাড়ে ৬ টায় নাটোরে নির্বাচনী জনসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সবশেষে তিনি রাতে নাটোরে অবস্থান করবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!