1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আগুন জ্বালিয়ে কন্টেন্ট তৈরি করতে গিয়ে আল-আমিন দগ্ধ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আগুন জ্বালিয়ে কন্টেন্ট তৈরি করতে গিয়ে আল-আমিন দগ্ধ

প্রতিনিধি

আগুন জ্বালিয়ে কন্টেন্ট তৈরি করতে গিয়ে আল-আমিন দগ্ধ
পুকুরের পানিতে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে কনটেন্ট তৈরি করতে গিয়ে দগ্ধ হয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও কৌতুক অভিনেতা আল-আমিন (৪০)। এ ঘটনায় মারাত্মক আহত অবস্থায় তিনি রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

গত শুক্রবার (২৮ নভেম্বর) উপজেলার গ্রাম দাড়িয়াপুর ইটখলার মোড় সংলগ্ন নিজ বাড়ির পাশে কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে আগুন পোহাতে পোহাতে গোসল করার কন্টেন্ট তৈরি করার সময় দগ্ধ হন আল-আমিন।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে আল-আমিনের টিমের সহকারী সুবল চন্দ্র অধিকারী সাংবাদিকদের এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শুক্রবার শীতকালীন কন্টেন্ট তৈরি করার জন্য চৌবাচ্চার পানিতে পেট্রল ঢেলে আগুন পোহাতে পোহাতে গোসলের দৃশ্য ধারণ করতে গিয়ে আগুনের অত্যাধিক তাপে তার শরীর দগ্ধ হয়েছে। বতর্মানে তিনি হাসপাতালে ভর্তি আছেন।

স্থানীয়রা জানান, নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি পেট্রল ঢেলে দেওয়ায় আগুন স্বাভাবিক মাত্রার চেয়ে অধিক উচ্চতায় উঠে যায়। এই আগুনের তাপে তার শরীরের ৩৫ থেকে ৪০ ভাগ দগ্ধ হয়। তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়।

কন্টেন্ট ধারাভাষ্যকর আজাদ হোসেন জনি সাংবাদিকদের জানান, বর্তমানে আল-আমিন বারডেম হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা তাকে সারিয়ে তুলতে চেষ্টা করছেন।

এ বিষয়ে গৌরীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম  বলেন, ঘটনাটি ফেসবুকে দেখেছি, লোকমুখে শুনেছি। তবে এ নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো তথ‍্য জানানো হয়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!