1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আগুনের ঘটনায় একসঙ্গে দুই মেয়েকে হারিয়েছেন দুদকের সহকারী পরিদর্শক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আগুনের ঘটনায় একসঙ্গে দুই মেয়েকে হারিয়েছেন দুদকের সহকারী পরিদর্শক

অনলাইন ডেস্ক :

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুনের ঘটনায় একসঙ্গে দুই মেয়েকে হারিয়েছেন দুদকের সহকারী পরিদর্শক কবির হোসেন জুয়েল। এ ঘটনায় শোকে পাথর হয়ে পড়েছেন তিনি। মেয়েদের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। অগ্নিকাণ্ডে মারা যাওয়া দুই মেয়ে হলেন মেহেরা কবির দোলা (২৯) ও মাইশা কবির মাহী (২১)। বড় মেয়ে মেহেরা কবির দোলার কিছুদিন আগে বিয়ে হয়। তিনি আইএফআইসি ব্যাংকে কর্মরত ছিলেন। আর ছোট মেয়ে মাহী স্টামফোর্ড ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্সের দ্বিতীয় সেমিস্টারে অধ্যায়নরত ছিলেন বলে জানা গেছে।

কবির হোসেন জুয়েল রাজধানীর সরকারি এজিবি কলোনীতে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে বসবাস করতেন। তিন মেয়ের মধ্যে মারা যাওয়া দুই মেয়ে বড় সন্তান। মর্মান্তিক এমন মৃত্যুর ঘটনায় দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে শোক প্রকাশ করেছেন দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম। দুর্ঘটনার খবর শুনে দুদক চেয়ারম্যান, দুদক সচিব খোরশেদা ইয়াসমীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা জুয়েলের কাছে ছুটে গেছেন।

মৃত দুই মেয়েকে রাজধানীর শাহজাহানপুরে কবরস্থানে দাফন হয়েছে বলে জানা গেছে। মেয়েদের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দোয়া চেয়েছেন তাদের বাবা সহকারী পরিদর্শক কবির হোসেন জুয়েল। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে। আগুন নেভানোর পর হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন। দগ্ধ ১২ জন হাসপাতালে ভর্তি আছেন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনটিতে ২টি লিফট ও একটি সরু সিঁড়ি ছিল। তবে জরুরি ফায়ার এক্সিট ছিল না। ভবনে অগ্নিনিরাপত্তা ও লোকজন বের হওয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বেশি প্রাণহানি ঘটেছে। বেইলি রোডের যে ভবনে আগুন লেগেছে, সেটি সাত তলা। ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামে খাবারের দোকান রয়েছে। তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া উপরের তলাগুলোতেও রয়েছে খাবারের দোকান।

প্রতিদিন সন্ধ্যার পর থেকে খাবারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় হয়। অনেকেই পরিবার নিয়ে সেখানে খেতে যান প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনটি প্রথম ও দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা উপরের দিকে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ক্রেনের সাহায্যে ভবনের সপ্তম তলা ও ছাদে আশ্রয় নেওয়া ব্যক্তিদের নামিয়ে আনতে থাকেন তারা। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!