1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আগামী তিন দিনে সারাদেশে তাপমাত্রার তারতম্য হতে পারে। আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া থাকতে পারে শুষ্ক। - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

আগামী তিন দিনে সারাদেশে তাপমাত্রার তারতম্য হতে পারে। আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া থাকতে পারে শুষ্ক।

ঢাকা প্রতিনিধি :

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার অঅবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তিনদিনে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং অন্যস্থানে হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে। ঘণ কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচলে সাময়িক বিঘœ ঘটতে পারে।

সোমবার রাজশাহী,রংপুর,ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যস্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৪৭ মিনিটে এবং আগামীকাল সংর্যোদয় ভোর ৬ টা ৩৭ মিনিটে।

মঙ্গলবার সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ অঅবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আগামী বুধবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও আকাশ মেঘলা থাকতে পারে।

বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এই সময় সারাদেশে তাপমাত্রা বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!