1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আগামীর সরকার হবে উন্নয়নের সরকার : সালাহউদ্দিন আহমদ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আগামীর সরকার হবে উন্নয়নের সরকার : সালাহউদ্দিন আহমদ

প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির নীতি হচ্ছে একটাই- সেটি হলো দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে থাকবে। তাই আমরা বলছি সবার আগে বাংলাদেশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নিজ নির্বাচনী এলাকা কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ, আগামীর সরকার হবে ইনশাআল্লাহ বিএনপির সরকার। আগামীর সরকার হবে উন্নয়নের সরকার।

তিনি আরও বলেন, আগামীর সরকার সুশাসন, ন্যায়বিচার, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্রপ্রতিষ্ঠা এবং মানবিক মর্যাদার ভিত্তিতে একটি সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। যেটার স্বপ্ন দেখেছিলেন মুক্তিযোদ্ধারা এবং যেটা ছিল আমাদের গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা। সেই বাংলাদেশ বির্নিমাণ করতে সবাইকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি ।

ডুলাহাজারা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, অধ্যক্ষ এসএম মনজুর, অধ্যাপক ছাবের আহমদ, অধ্যাপক কুতুবউদ্দিন, নাজেম উদ্দিন প্রমুখ।

এর আগে চকরিয়া মালুমঘাট এলাকায় চা বাগান খ্রিষ্টান সম্প্রদায় সমাজের আয়োজনে নির্বাচনি পথসভায় যোগ দেন তিনি।

সেখানে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান কিংবা জাত ভেদে কোনো বিভাজন হবে না, বিভাজনহীন বাংলাদেশে সবার পরিচয় হবে বাংলাদেশি। আমরা ধর্মের ভিত্তিতে কোনো বিভাজনে বিশ্বাস করিনি এবং করবো না। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশি নাগরিকের যে পরিচয়, সাংবিধানিকভাবে আমরা বাংলাদেশি, পাসপোর্টেও তাই লিখা আছে।

চা-বাগান ব্যাপ্টিস্ট চার্চ মাঠে চার্চের পালক থিউপিল মল্লিকের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন যোসেফ অমূল্য রায়, মিন্টু দাশ, কাজল মল্লিক, বিএনপি নেতা মাস্টার আনোয়ার হোছাইন, অধ্যক্ষ এএম ফরিদুল আলম চৌধুরী, গিয়াস উদ্দিন, সাংবাদিক এম আর মাহবুব প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!