1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আগামীর বাংলাদেশে বিএনপি-জামায়াত একক নেতৃত্ব দিতে পারবে না : সারজিস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আগামীর বাংলাদেশে বিএনপি-জামায়াত একক নেতৃত্ব দিতে পারবে না : সারজিস

প্রতিনিধি

আগামীর বাংলাদেশে বিএনপি-জামায়াত একক নেতৃত্ব দিতে পারবে না : সারজিস
কিশোরগঞ্জে এনসিপির সমন্বয় সভায় বক্তব্য রাখেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী রাজনীতিতে এবং ভারতীয় আধিপত্যের প্রশ্নে বিএনপি ও জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন ও বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করতে তরুণ প্রজন্ম ও এনসিপির অংশগ্রহণ অপরিহার্য।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সারজিস আলম আরও বলেন, যেদিন জুলাই সনদের বাস্তবায়নের নিশ্চয়তা, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আদেশ জার এবং গণভোটে জনগণ সনদের পক্ষে রায় দেবে সেদিনই এনসিপি নির্দ্বিধায় সনদে স্বাক্ষর করবে। তার আগে কাগজে কলমে স্বাক্ষর করে জনগণের সঙ্গে প্রতারণা করা সম্ভব নয়।
নির্বাচন কমিশনের প্রতি পক্ষপাত ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করছে। আমরা অভ্যুত্থান পরবর্তী কমিশনের কাছ থেকে নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করি। যদি এনসিপিকে শাপলা প্রতীক পেতে রাজপথে নামতে হয়, তাহলে একই সঙ্গে কমিশন পুনর্গঠনের আন্দোলনও চলবে।
তিনি আরও বলেন, কয়েকটি আসনকে সামনে রেখে সংসদে যাওয়া বা জোট গঠনই এনসিপির লক্ষ্য নয়। যে দল জুলাই সনদের সংস্কার বাস্তবায়নে, বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতায়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদের দোসরদের মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ তাদের সঙ্গেই আগামী নির্বাচনে ঐক্য হতে পারে।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেনের সঞ্চালনা ও এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় সংগঠক খাইরুল কবির, সাঈদ উজ্জ্বল, কেন্দ্রীয় সদস্য দিদার শাহসহ দলের স্থানীয় নেতারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!