1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আখক্ষেতে বোমা তৈরির সময় বিস্ফোরণ, যুবকের কবজি বিচ্ছিন্ন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আখক্ষেতে বোমা তৈরির সময় বিস্ফোরণ, যুবকের কবজি বিচ্ছিন্ন

প্রতিনিধি

আখক্ষেতে বোমা তৈরির সময় বিস্ফোরণ, যুবকের কবজি বিচ্ছিন্ন
যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকায় আখক্ষেতে বসে বোমা তৈরির সময় বিস্ফোরণে এক যুবকের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে পুটখালী ইউনিয়নের খলসি বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।আহত যুবকের নাম ফখরুল আলম পল্টু (৫০)। তিনি পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বালুন্ডা গ্রামের কথিত বাহিনীপ্রধান কামরুল ইসলামের সহযোগী হিসেবে পরিচিত আলী ঢালী, ফখরুল আলম পল্টু ও তবিবুর রহমান তবি ওই আখক্ষেতে বসে দেশীয় বোমা তৈরি করছিলেন। এ সময় অসাবধানতাবশত একটি বোমা বিস্ফোরিত হলে পল্টুর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এলেও আহত পল্টুসহ তার সহযোগীরা তার আগেই ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে তারা অজ্ঞাত একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক তৎপরতার সঙ্গে জড়িত।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলম বলেন, ঘটনাটি পুলিশ অবগত হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!