1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আকস্মিক শেরপুর সফরে জামায়াত আমির, স্থগিত ইশতেহার ঘোষণা অনুষ্ঠান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

আকস্মিক শেরপুর সফরে জামায়াত আমির, স্থগিত ইশতেহার ঘোষণা অনুষ্ঠান

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার (১ ফেব্রুয়ারি) ইশতেহার ঘোষণার কথা থাকলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে দেওয়া হয়।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণেই আজকের ইশতেহার ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে না।

জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, দলীয় আমির ডা. শফিকুর রহমানের আকস্মিক ও জরুরি শেরপুর সফরের কারণেই অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

তিনি জানান, রোববার সকালে জামায়াত আমির শেরপুরের শ্রীবরদী উপজেলায় শহীদ রেজাউল করিমের স্ত্রী ও সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তার কবর জিয়ারত করবেন। এ কর্মসূচির অংশ হিসেবেই পূর্বনির্ধারিত ইশতেহার ঘোষণা অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টায় শ্রীবরদীতে কর্মসূচি শেষ করার পর ডা. শফিকুর রহমান শেরপুর ও জামালপুরে পৃথক দুটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বেলা সাড়ে ১১টায় শেরপুর জেলা শহরে এবং দুপুর সাড়ে ১২টায় জামালপুরে অনুষ্ঠিত হবে এসব জনসভা।

এরপর বিকেলে ঢাকায় ফিরে জামায়াত আমির নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত গণসংযোগ ও জনসভায় অংশ নেবেন বলে জানানো হয়েছে।

স্থগিত হওয়া ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের নতুন তারিখ ও সময় রোববার বিকেলের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!