1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আওয়ামী লীগ সরকারকে ‘অনির্বাচিত, দুর্নীতি পরায়ণ ফ্যাসিস্ট সরকার’ বলে দাবি বিএনপির - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

আওয়ামী লীগ সরকারকে ‘অনির্বাচিত, দুর্নীতি পরায়ণ ফ্যাসিস্ট সরকার’ বলে দাবি বিএনপির

প্রতিনিধি

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ‘অনির্বাচিত, দুর্নীতি পরায়ণ ফ্যাসিস্ট সরকার’ বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তারা এ সরকারের দুর্নীতির খতিয়ান জনসম্মুখে উন্মোচন করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল রাতে ভার্চুয়ালি অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। সভাটির বিষয়ে আজ দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সংবাদ সম্মেলনে সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, স্থায়ী কমিটির সভায় আগামী ২৪ মার্চ পবিত্র রমজান শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত হয় যে, পূর্বের বছরগুলোর ন্যায় এবারও এতিম, আলেম-ওলামা, পেশাজীবী, বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বাংলাদেশে অবস্থিত কূটনৈতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হবে। এ বিষয়ে চেয়ারপার্সনের কার্যালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মির্জা ফখরুল বলেন, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় সম্প্রতি যমুনা নদীকে সংকুচিত করার একটি ভয়াবহ ক্ষতিকর প্রকল্প গ্রহণ করা নিয়ে আলোচনা হয়। বিএনপি মনে করে, এই প্রকল্প বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি, জনগণের জীবিকা, জলবায়ুর মারাত্মক ক্ষতি করবে।

সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ যুক্ত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!