1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আইসিসির নতুন রাজস্ব মডেলে খুশি নয় পিসিবি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

আইসিসির নতুন রাজস্ব মডেলে খুশি নয় পিসিবি

প্রতিনিধি

আগামী চার বছরে (২০২৪-২৭) বিশ্ব ক্রিকেটের  নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন রাজস্ব মডেলে খুশি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির আয়ের সর্বোচ্চ ভাগ পাবে ভারত। চতুর্থ সর্বোচ্চ অংশ পিসিবি। কিন্তু আইসিসির এই মডেলে অসন্তোস প্রকাশ করেছে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি। তবে খেলাটির আর্থিক যোগানের মূল চালিকাশক্তি ভারত হওয়ায় তাদেরই বেশি পাওয়া উচিত বলেও স্বীকার করেছেন শেঠি।  
সম্প্রতি  আইসিসির সম্ভাব্য আয়ের পরবর্তী প্রস্তাবিত মডেলের একটি প্রতিবেদন করেছে ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’। সেখানে প্রস্তাবিত পরবর্তী মডেলে আগামী চার বছরে আইসিসির সম্ভাব্য আয় বার্ষিক ৬০০ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে প্রতি বছর ২৩০ মিলিয়ন মার্কিন ডলার করে পাবে ভারতীয় বোর্ড (বিসিসিআই)। যা আইসিসির মোট আয়ের প্রায় ৩৮.৫ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ ৪১.৩৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করবে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আয়ের দিক থেকে তৃতীয় সর্বোচ্চ ৩৭.৫৩ মিলিয়ন মার্কিন ডলার পাবে পাবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এক্ষেত্রে চতুর্থ সর্বোচ্চ অংশ ৩৪.৫১ মিলিয়ন ডলার বা ৫.৭৫ শতাংশ আয় পাবে পিসিবি।
আইসিসির প্রস্তাবিত এই মডেলে খুশি নন শেঠি। লন্ডন থেকে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘কিভাবে এ অঙ্কটা ঠিক করা হলো, আইসিসির উচিত সেটি আমাদের পরিস্কার করা।  এখনকার যে অবস্থা, তাতে আমরা খুশি নই।’
এখনো অবশ্য আইসিসি আগামী চক্রের মডেল চূড়ান্ত হয়নি। আগামী মাসে পরবর্তী বোর্ড সভায় ২০২৪-২৭ চক্রের জন্য নতুন রাজস্ব মডেল প্রস্তাব করবে আইসিসি। ঐ সভায় অনুমোদন না দেয়ার হুমকি দিয়ে রেখেছেন শেঠি। তিনি বলেন, ‘জুনে আইসিসির বোর্ড সভায় এই আর্থিক মডেল অনুমোদনের প্রত্যাশা করা হচ্ছে, আমাদের বিস্তারিত না জানালে আমরা সেখানে অনুমোদন দেবো না।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহর নেতৃত্বে আইসিসির ফিন্যান্স ও কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটি কিভাবে এই আয়ের ভাগ নির্ধারন করলো সে ব্যাপারে ইতোমধ্যে আইসিসিকে ব্যাখা করতে বলেছেন শেঠি।
শেঠি জানান, এটা ঠিক যে, সব দেশই  আরো বেশি অর্থ পাচ্ছে। তবে টেস্ট খেলুড়ে আরো অন্তত দু’টি  দেশ প্রস্তাবিত এ মডেলে খুশি নয়।
ভারতের ভাগটা বেশি হওয়া উচিত বলেও স্বীকার করেছেন শেঠি। কিন্তু কিভাবে আয়ের ভাগটা আইসিসি নির্ধারন করে, সেটি জানতে চান শেঠি, ‘নীতিগতভাবে, ভারতের বেশি পাওয়া উচিত, এতে কোন সন্দেহ নেই কিন্তু কিভাবে এই ভাগটা করা হয়?’
আয়ের দিক অন্যান্য দেশের চেয়ে পিছিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৬.৭৪ মিলিয়ন মার্কিন ডলার বা ৪.৪৬ শতাংশ পাবে বিসিবি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯০ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!