1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আইপিএল নিলামের টেবিলে ১২ বাংলাদেশি, কার ভিত্তিমূল্য কত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

আইপিএল নিলামের টেবিলে ১২ বাংলাদেশি, কার ভিত্তিমূল্য কত

প্রতিনিধি

আইপিএলের মেগা নিলামের জন্য ১ হাজার ৫৭৪ জন ক্রিকেটার নাম জমা দিয়েছিলেন। সেখান থেকে ৫৭৪ জনকে চূড়ান্ত তালিকায় রেখেছে আইপিএল কতৃপক্ষ। এই চূড়ান্ত তালিকায় বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন ১২ জন ক্রিকেটার। যদিও নাম জমা দিয়েছিলেন ১৩ জন বাংলাদেশি। সেখান থেকে একজন চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন।

৫৭৪ জনের ক্রিকেটারের মধ্যে ভারতের আছেন ৩৬৬ জন ক্রিকেটার আর বিদেশী ক্রিকেটার ২০৮ জন, যার মধ্যে সহযোগী দেশ থেকে আছেন ৩ জন। নিলামের ক্রিকেটারদের মধ্যে ৩১৮ জন ভারতীয় ও ১২ জন বিদেশি ক্রিকেটার এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। নিলাম থেকে সর্বোচ্চ ২০৪ জন ভারতীয় ও ৭০ জন বিদেশি ক্রিকেটারের দল পাওয়ার সুযোগ রয়েছে।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য মুস্তাফিজুর রহমানের, যিনি আইপিএলের সর্বশেষ আসরে একাধিকবার হয়েছিলেন পার্পল ক্যাপের মালিক। ১ কোটি রুপি ভিত্তিমূল্য মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের।

তাছাড়া ৭৫ লাখ রুপি ভিত্তি মূল্যের ক্যাটাগরিতে আছেন রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল ভিত্তিমূল্য

২ কোটি রুপি: মুস্তাফিজুর রহমান।
১ কোটি রুপি: সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ।
৭৫ লাখ রুপি: রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!