1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আইপিএল ‘ক্লাসিকো’তে মুম্বাইয়ের হার - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

আইপিএল ‘ক্লাসিকো’তে মুম্বাইয়ের হার

প্রতিনিধি

দুই দলই আইপিএলের সবচেয়ে বেশি শিরোপা জয় করেছে। চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স– দুই দলের ট্রফি ক্যাবিনেটেই আছে ৫টি করে ট্রফি। ১৮তম আসরে নিজেদের প্রথম ম্যাচে দুই দলই একে অন্যের মুখোমুখি। দুই হেভিওয়েট দলের এই ম্যাচকে বলা চলে আইপিএলের ক্লাসিকো। সেই ম্যাচটায় অবশ্য সহজ জয়ই পেয়েছে চেন্নাই।

অবশ্য আইপিএলের প্রথম ম্যাচে হারটা মুম্বাইয়ের জন্য নতুন কিছু না। বলা চলে এটা মুম্বাই ইন্ডিয়ান্সের রীতি। এই নিয়ে টানা ১৩ মৌসুম নিজেদের প্রথম ম্যাচে হারল মুম্বাই। চেন্নাইয়ে আইপিএল ক্লাসিকোতে স্বাগতিক চেন্নাই সুপার কিংসের কাছে ৪ উইকেটে হেরেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

টসে হেরে ব্যাটিং করে মুম্বাই ৯ উইকেটে করে ১৫৫ রান। মাঝারি মানের সেই লক্ষ্য ৫ বল ও ৪ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় মুম্বাইয়ের মতোই পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই।
মুম্বাইয়ের শুরুটাই ছিল নড়বড়ে হয়েছিল বিপর্যয় দিয়ে। ইনিংসের চতুর্থ বলেই ডাক মেরে ফিরে যান রোহিত শর্মা। এনিয়ে আইপিএলে ১৮তম শূন্যের দেখা পেলেন রোহিত। আইপিএলে যা যৌথভাবে রেকর্ড। দিনেশ কার্তিক ও গ্লেন ম্যাক্সওয়েলও ১৮ বার শূন্য রানে আউট হয়েছেন।
মুম্বাইয়ের ইনিংসে এদিন ধস নামান নূর আহমেদ এবং খলিল আহমেদ। চেন্নাইয়ের হলুদে নিজেদের অভিষেক্কে দুজন মিলে তুলেছেন ৭ উইকেট। নয়ে নেমে ১৫ বলে ২৮ রান করে অপরাজিত ছিলেন দীপক চাহার। দলীয় সংগ্রহ ১৫০ পার হয় তার ওই ক্যামিওর কল্যাণে। মুম্বাইয়ের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ৩১ রান করেন তিলক ভার্মা। আফগান বাঁহাতি স্পিনার নূর ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন মোট ৪ উইকেট।

রান তাড়ায় চেন্নাই শুরুতে রাহুল ত্রিপাঠীর উইকেট হারালেও বেগ পেতে হয়নি তাদের। স্বাগতিকদের জয়ের ভিত্তি গড়েন দেন রুতুরাজ গায়কোয়াড় ও রাচিন রবীন্দ্র। দ্বিতীয় উইকেটে ৬৭ রান যোগ করেন দুজন। ২৬ বলে ৫৩ রান করেন অধিনায়ক গায়কোয়াড়। তবে রাচিন দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ৪৫ বলে ৬৫ রানে অপরাজিত ছিলেন নিউজিল্যান্ডের এই ওপেনার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!