1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আইপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর দাবি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আইপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর দাবি

প্রতিনিধি

আইপিএল মানেই ক্রিকেটের সঙ্গে বাণিজ্যের বন্ধন। প্রতি বছরেই আইপিএলে দেখা যায় বিপুল অর্থের ছড়াছড়ি। মোটা অঙ্কের অর্থ খরচ করেই দলগঠন করে একেকটি ফ্র্যাঞ্চাইজি।

বিগত বছরগুলোতে কোটি কোটি টাকা খরচ করেও এখন পর্যন্ত লোকসানের মুখ দেখতে হয়নি কোনো দলকেই। বরং প্রতি বছরেই বেড়েছে দলগুলোর ব্র্যান্ড ভ্যালু। যে কারণে আইপিএলে বিনিয়োগকে অন্যতম সেরা বিনিয়োগ বলতেও রাজি অনেকে। প্রতি বছর এসবের সুবাদে দাম বেড়েছে দলগুলোর মালিকানা প্রতিষ্ঠানেরও।

এই মুহূর্তে আইপিএলের বাজারদর ১.৫৪ লাখ কোটি রুপির আশেপাশে। বিশ্বের ক্রীড়া লিগগুলোর মধ্যে প্রথম পাঁচে রয়েছে এই প্রতিযোগিতা। সেই লিগের সবচেয়ে দামী ক্রিকেটার মাত্র ২৭ কোটি টাকা পান, এটা বিশ্বাসই করতে পারছেন না সাবেক ভারতীয় ক্রিকেটার অভিনব মুকুন্দ। তার দাবি, আইপিএলের ক্রিকেটারদের বেতন আরও অনেকটা বাড়ানো দরকার।

দূরদর্শনের এক ক্রিকেট অনুষ্ঠানে এসে মুকুন্দ বলছেন, “আমার মনে হয় আইপিএলের ক্রিকেটারেরা অনেক কম টাকা পায়। কিন্তু আইপিএলের বাজারদর অনেক বেশি। আপনি বিশ্বের বাকি লিগ এবং তার সঙ্গে জড়িত অর্থনীতির দিকে তাকান। বেসবল, ফর্মুলা ওয়ানে যারা খেলে তাদের দিকে খেয়াল করুন। ওখানে ২০ বা ২৫ কোটি কোনও ব্যাপারই নয়।”

মুকুন্দের সংযোজন, “আপনি যদি দাবি করেন আইপিএল বিশ্বের প্রথম চার-পাঁচটি লিগের মধ্যে পড়ে, তা হলে খেলোয়াড়দের প্রাপ্য অর্থও প্রথম চার-পাঁচের মধ্যেই থাকতে হবে। সেখানে তো কেউ প্রথম ১০ বা ২০-র মধ্যেও নেই। যদিও বা কোনও ক্রিকেটার প্রথম দশে থাকে, তা হলে সেটা অন্য জায়গা থেকে পাওয়া অর্থের নিরিখে। আইপিএলের বেতনের নিরিখে নয়। তাই ক্রিকেটারদের বেতনের কোনও সীমা থাকা উচিত নয়। ওদের আরও বেশি টাকা পাওয়া উচিত।”

অতীতে চেন্নাই, বেঙ্গালুরুর হয়ে খেলেছেন মুকুন্দ। ধোনি, বিরাট কোহলি দু’জনকেই সতীর্থ হিসাবে পেয়েছেন। এই দুই দলেরই জনপ্রিয়তা প্রচুর। মুকুন্দের মতে, আইপিএলের দলগুলো প্রতি বছর অনেক অর্থ পায়। সেই তুলনায় ক্রিকেটারদের প্রতি খরচ যৎসামান্য। মুকুন্দ বলেছেন, “প্রতি বছর আইপিএলের দলগুলো ৪০০-৫০০ কোটি টাকা আয় করে। কিন্তু ক্রিকেটারদের পেছনে খরচ করে মাত্র ১০০-১২০ কোটি। সেই খরচ বাড়ানো দরকার। হয়তো ২০০-২৫০ কোটি হতে পারে।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!