1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আইন উপদেষ্টার সাথে ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আইন উপদেষ্টার সাথে ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন

প্রতিনিধি

সুইজারল্যান্ডের জেনেভায় আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সাথে ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের প্রচার সম্পাদক মো. মোস্তানছির রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরের সময় সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টে কতিপয় দুর্বৃত্ত কর্তৃক তার সঙ্গে ন্যাক্কারজনক ও উদ্ধত আচরণের ঘটনা ঘটেছে। বিদেশের মাটিতে বাংলাদেশের একজন রাষ্ট্রীয় প্রতিনিধির সঙ্গে এমন আচরণ শুধু শিষ্টাচার বিরোধী নয়, বরং এটি আমাদের জাতীয় মর্যাদা, দেশপ্রেম এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি চরম অবমাননার শামিল। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন এই অসভ্য আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে,’জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে এবং এমন অপকর্মের পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সব মহলকে কার্যকর ভূমিকা রাখার জন্য বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন আহ্বান জানাচ্ছে। একইসঙ্গে, এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!