1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই সেই সাগরকে গ্রেপ্তার করেন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই সেই সাগরকে গ্রেপ্তার করেন

প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর থেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া মো. সাগর আলীর (২৫) সন্ধান পাওয়া গেছে। নিখোঁজের তৃতীয় দিনে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পঞ্চগড় জেলার পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।

সোমবার (২৭ মে) রাত ৯টার দিকে সাগরকে গ্রেপ্তারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা। সাগর বড় ধরনের অপরাধের সঙ্গে জড়িত বলে তিনি জানান।

সাগর আলী উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা গ্রামের মহসিন আলীর ছেলে। তিনি বাংলাবান্ধা স্থলবন্দরে শ্যামলী পরিবহনের টিকিট কাউন্টারে বুকিং সহকারীর কাজ করতেন।

পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, সাগরের বিরুদ্ধে ঢাকায় মামলা রয়েছে। তাই তাকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর থেকে গ্রেপ্তার করে ঢাকার পুলিশের একটি টিম। সোমবার তাকে ঢাকার একটি আদালতে নেওয়া হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক ও বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন  বলেন, আমরা সন্ধ্যার আগে জানতে পেরেছি তাকে পুলিশের একটি টিম গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে গেছে। তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। তবে কোন অপরাধের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা আমাদের জানায়নি।f

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!