1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আইনমন্ত্রী: হাসনাতের বক্তব্য পল্টন-প্রেস ক্লাবের জন্য ‘জুসি’, সংসদে পাসের জন্য প্রাসঙ্গিক নয় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আইনমন্ত্রী: হাসনাতের বক্তব্য পল্টন-প্রেস ক্লাবের জন্য ‘জুসি’, সংসদে পাসের জন্য প্রাসঙ্গিক নয়

প্রতিনিধি

জাতীয় মানবাধিকার কমিশন আইন নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল-২০২৬’ উত্থাপনকালে মন্ত্রী বলেন, হাসনাতের বক্তৃতা রাজনৈতিক ময়দানের জন্য ‘জুসি’ বা রসালো হলেও সংসদে প্রস্তাবিত বিলের মূল বিষয়বস্তু পড়েননি।

আইনমন্ত্রী ব্যাখ্যা করেন, বিলের প্রথম লাইনেই উল্লেখ রয়েছে যে ২০২৫ সালের মানবাধিকার কমিশন অধ্যাদেশটি পুনঃপ্রচলনের পূর্বে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আরও পরামর্শ ও যাচাই-বাছাই প্রয়োজন। মানবাধিকার কমিশনের কার্যক্রম স্থবির না হওয়ার জন্য সাময়িকভাবে ২০০৯ সালের আইন পুনঃপ্রচলন করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, ২০২৫ সালের অধ্যাদেশে নির্দিষ্ট জরিমানা বা ক্ষতিপূরণের নির্দেশিকা না থাকার কারণে এটি ভিকটিমের জন্য মানবাধিকার লঙ্ঘনের সমান এবং জনস্বার্থবিরোধী। বর্তমান সরকারের মাত্র ৪২ দিনের শাসনকালে কোনো গুম বা ক্রসফায়ারের ঘটনা ঘটেনি এবং তারা চায় দেশে আর কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি না বজায় থাকুক।

এর আগে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, ২০০৯ সালের আইন পুনরায় ফিরিয়ে আনা পশ্চাৎমুখী পদক্ষেপ এবং এটি অতীতে বিরোধী দল ও ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে। তিনি দাবি করেন, ২০২৫ সালের অধ্যাদেশ বাতিল করলে গুম এবং জুলাই গণঅভ্যুত্থানের অভিযোগে অভিযুক্তদের বিচার প্রক্রিয়া দুর্বল হবে।

আইনমন্ত্রী জবাবে বলেন, বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় শিকার ছিলেন জিয়া পরিবার ও বিএনপি, তাই বর্তমান সরকার মানবাধিকার রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বাধিক আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!