1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অ্যাম্বুলেন্স সিন্ডিকেট জটিলতায় চিকিৎসা না পেয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

অ্যাম্বুলেন্স সিন্ডিকেট জটিলতায় চিকিৎসা না পেয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ

প্রতিনিধি

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বজনদের দাবি, মাত্র ৫০০ টাকার ভাড়া নিয়ে বিরোধে প্রায় এক ঘণ্টা সময় নষ্ট হওয়ায় শিশুটিকে সময়মতো ময়মনসিংহে নেওয়া সম্ভব হয়নি।

শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। শনিবার সকালে খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল এলাকায় স্বজনদের কান্না ও বিক্ষোভে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার পর অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যান বলে জানা গেছে। নিহত নবজাতক কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের মীরপাড়া গ্রামের মো. রোহানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে কিশোরগঞ্জ শহরের একটি প্রাইভেট ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। জন্মের পরপরই শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগতে থাকলে তাকে জরুরি ভিত্তিতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টার দিকে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহে রেফার্ড করেন।

এরপর পরিবারের সদস্যরা হাসপাতাল গেটে গিয়ে অ্যাম্বুলেন্স খোঁজেন। সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের সঙ্গে ভাড়া নিয়ে কথা হয় তাদের। চালকরা ময়মনসিংহ যাওয়ার জন্য ৪ হাজার ৫০০ টাকা দাবি করেন।

নিহত শিশুর স্বজনরা বলেন, সরকারি ভাড়া ১ হাজার ৬০০ টাকা উল্লেখ করে আমরা প্রথমে ৩ হাজার ৫০০ টাকা, পরে ৪ হাজার টাকা দিতে রাজি হলেও চালকরা তা প্রত্যাখ্যান করেন। তারা সিন্ডিকেটভুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো অ্যাম্বুলেন্স নিতেও দিচ্ছিল না। ভাড়া নিয়ে দীর্ঘ সময় তর্ক-বিতর্ক চলার একপর্যায়ে রাত ৩টার দিকে নবজাতকটির মৃত্যু হয়।

নিহত শিশুর নানী কান্নাজড়িত কণ্ঠে বলেন, অনেক অনুরোধ করেছি, কিন্তু তারা আমার নাতিকে নিতে রাজি হয়নি। সিন্ডিকেটের জন্যই আমার নাতির মৃত্যু হয়েছে।”

শিশুটির দাদা জুয়েল মিয়া বলেন, “ভাড়া নিয়ে কথা বলতে বলতেই আমার নাতি মারা যায়। কেউ তাকে নিতে রাজি হয়নি।

শিশুটির বাবা মো. রোহান অভিযোগ করে বলেন, হাসপাতালের এত কাছ থেকেও যদি এমন অবস্থা হয়, তাহলে দূরের রোগীদের কী হবে? আমি এই ঘটনার বিচার চাই।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে হাসপাতাল কেন্দ্রিক একটি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যারা বাইরের অ্যাম্বুলেন্স প্রবেশে বাধা দেয় এবং রোগীদের জোরপূর্বক নিজেদের গাড়িতে তুলতে বাধ্য করে। সরকারি ভাড়ার তুলনায় বেসরকারি অ্যাম্বুলেন্সে দুই থেকে তিন গুণ বেশি টাকা আদায়ের অভিযোগও রয়েছে।

অভিযুক্ত চালকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আগে জানতাম না। কেউ জানালে আমরা ব্যবস্থা নিতে পারতাম। এখন খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. অভিজিত শর্মা বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

স্বজন ও স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি হাসপাতাল এলাকায় সক্রিয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!