1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অ্যাপেন্ডিসের অপারেশন করায় আদালতে আসেননি পরীমনি, জেরা পেছাল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

অ্যাপেন্ডিসের অপারেশন করায় আদালতে আসেননি পরীমনি, জেরা পেছাল

প্রতিনিধি

অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনের পর অসুস্থ থাকায় শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় বাদী চিত্রনায়িকা পরীমনিকে জেরা করা হয়নি। ফলে জেরার দিন পিছিয়ে আগামী ৯ আগস্ট ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯–এর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালতে পরীমনির জেরার দিন নির্ধারিত ছিল। তবে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় শুনানি মুলতবি করা হয়।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আদালতকে জানান, কয়েকদিন আগে পরীমনির অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন হয়েছে। বর্তমানে তিনি অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। এ কারণে সময় চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে আগামী ৯ আগস্ট পরবর্তী জেরার দিন ধার্য করেন।

২০২১ সালের ১৪ জুন পরীমনি ঢাকার সাভার থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের নাম উল্লেখ করা হয় এবং আরও চারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। তদন্ত শেষে একই বছরের ৬ সেপ্টেম্বর সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন নাসিরসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অপর আসামি হলেন শহীদুল আলম

১৩ ডিসেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ অভিযোগপত্র গ্রহণ করেন। পরে ২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওই বছরের ২৯ নভেম্বর মামলায় পরীমনির সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

২০২৪ সালের ২৪ জুলাই আদালতে জবানবন্দি দিতে ইতস্ততবোধ করেন পরীমনি। পরে তার আইনজীবীর আবেদনের পর আদালত ক্যামেরা ট্রায়ালের অনুমতি দেন। একই বছরের ২২ সেপ্টেম্বর মামলায় পরীমনির জবানবন্দি রেকর্ড শেষ হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ৮ জুন রাতে ঢাকার অদূরে বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে যান পরীমনি। সেখানে তাকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। পরে এ ঘটনায় মামলা করেন চিত্রনায়িকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!