1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অস্ট্রেলিয়া ম্যাচে শিষ্যদের ‘বোনাস’ তুলে নিতে বললেন হাথুরু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অস্ট্রেলিয়া ম্যাচে শিষ্যদের ‘বোনাস’ তুলে নিতে বললেন হাথুরু

প্রতিনিধি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের লক্ষ্য ছিল সুপার এইট নিশ্চিত করা। গ্রুপ পর্বে তিন ম্যাচ জয়ের ফলে সে কাজ অবশ্য ভালোভাবেই সম্ভব হয়েছে। এবার সুপার এইটে যা জিতবে তা হলো নাজমুল হোসেন শান্তদের জন্য বোনাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে চন্ডিকা হাথুরুসিংহেও সেই কথা মনে করিয়ে দিলেন শিষ্যদের। 

তার আগে অবশ্য এতদূর আসার পেছনে বোলারদের কৃতিত্ব দিলেন টাইগারদের প্রধান কোচ, ‘আমরা যখন এই টুর্নামেন্ট খেলতে আসি, আমাদের লক্ষ্য ছিল সুপার এইট। তো আমি মনে করি সেটি আমরা দারুণভাবে (করেছি), বোলাররা আমাদের খেলায় টিকিয়ে রেখেছে। কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছি এবং নিজেদের পক্ষে কন্ডিশন কাজে লাগাতে পেরেছি।’

সুপার এইটে শিষ্যদের স্বাধীনতা নিয়ে খেলতে বললেন হাথুরু, ‘সামনের দিনগুলোতে আমাদের জন্য বিষয়টা হলো, আমরা এখানে আসতে পেরে খুশি। আর এখান থেকে যা কিছু পাব, তা–ই আমাদের জন্য বোনাস। সেজন্য আমরা এখন অনেক স্বাধীনতা নিয়ে খেলব এবং তিন দলের প্রতিটিকেই যতটা সম্ভব চ্যালেঞ্জ জানাব।’

একইসঙ্গে ক্রিকেটারদের উপভোগ করারও সুযোগ দিচ্ছেন হাথুরু। তবে যা খুশি তা করা যাবে না সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি, ‘আমরা এই খেলাটি শুরু করেছি কেন? উপভোগ করার জন্য। তাই উপভোগের সুযোগটি আমরা ক্রিকেটারদের থেকে ছিনিয়ে নিতে চাই না। তবে এর মানে এমন না যে, তাদের যা খুশি করার লাইসেন্স আছে। প্রত্যেকেরই নির্দিষ্ট দায়িত্ব আছে দলের প্রতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!