1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে পরিবর্তন হবে কিনা জানালেন হাথুরু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে পরিবর্তন হবে কিনা জানালেন হাথুরু

প্রতিনিধি

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব একটা পরিবর্তন দেখা যায়নি বাংলাদেশের একাদশে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সৌম্য সরকার খেলার পর বাকি ম্যাচগুলোতে আর সুযোগ পাননি। তার বদলে দলে জাকের আলির অন্তর্ভুক্তি ছাড়া পরের তিন ম্যাচে ছিল না কোনো পরিবর্তন। এমনকি বিকল্প হিসেবে সুযোগ পাওয়া তানজিম হাসান সাকিবের দারুণ ফর্মের কারণে সুযোগ মেলেনি শরিফুল ইসলামেরও। 

তবে সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসবে কি না সে বিষয়ে আলোচনা চলছে। অবশ্য একাদশ কেমন হবে তা নিয়ে সরাসরি কিছু বলেননি টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গতকাল সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘(একাদশে পরিবর্তন) কন্ডিশন ও প্রতিপক্ষের ওপর নির্ভর করছে। তাদের (অস্ট্রেলিয়া) সীমাবদ্ধতাও আমরা আমলে নেব এবং অবশ্যই আমরা নিজেদের শক্তি বুঝে খেলব। (ম্যাচের আগে) এগুলোই ভাবা হবে।’

এক সময় অস্ট্রেলিয়ার ক্লাব নিউ সাউথ ওয়েলসের কোচের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে। ফলে সেদেশের ক্রিকেটারদের সম্পর্কে ভালোই জানা হাথুরুর, ‘বেশি দিন আগের কথা নয়, ১২ মাস আগেই তাদের সঙ্গে ছিলাম। অনেককেই চিনি। তারা খুব ভালো খেলোয়াড় এবং নিজেদের খেলাটা নিয়ে আত্মবিশ্বাসী। তাদের শক্তি ও সীমাবদ্ধতা জানলেও সেটি খুব বেশি কাজে লাগবে না। এই ম্যাচে কন্ডিশনই বড় প্রভাবক। তাই কন্ডিশনকে নিজেদের সুবিধা অনুযায়ী ব্যবহার করার দিকেই আমাদের মূল মনোযোগ।’

২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে টেস্ট হারিয়েছিল বাংলাদেশ। সেই জয়ে পাওয়া আত্মবিশ্বাস কাজে দেবে কি না প্রশ্নে হাথুরু বলেন, ‘ওই দলটি তখন অনেক অভিজ্ঞ ছিল। অনেক অভিজ্ঞ ব্যাটসম্যান ছিল, কন্ডিশন ও উইকেটও নিজেদের (আমাদের) পক্ষে ছিল। বোলিং ও ব্যাটিংয়ে কীভাবে পাল্টা আক্রমণ করব, সেই পরিকল্পনাও ছিল…বড় দলকে হারাতে কিছু সাহসী সিদ্ধান্ত নিতে আমরা অবশ্যই এসব নিয়ে কথা বলেছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!