1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অসহায় পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে ফ্যামিলি কার্ড: ডিসি ফরিদা খানম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

অসহায় পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে ফ্যামিলি কার্ড: ডিসি ফরিদা খানম

প্রতিনিধি

ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, ফ্যামিলি কার্ড প্রতিটি অসচ্ছল পরিবারের সক্ষমতা ও আত্মমর্যাদার প্রতীক হয়ে উঠবে। তিনি মনে করেন, এই উদ্যোগের মাধ্যমে প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে একটি সমন্বিত সামাজিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা সম্ভব হবে।

বুধবার কেরানীগঞ্জের রুহিতপুর উপজেলা পরিষদ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকারের উন্নয়ন দর্শনে ব্যক্তি নয়, পরিবারকে উন্নয়নের মূল একক হিসেবে বিবেচনা করা হয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। এর মাধ্যমে দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে বিভিন্ন সরকারি সহায়তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা হবে।

তিনি জানান, তৃতীয় পর্যায়ে কেরানীগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নের ১ হাজার ২৭৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম কেবল কার্ড বিতরণ নয়, বরং সামাজিক সুরক্ষা, মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ফরিদা খানম বলেন, বর্তমানে দেশের ২৩টি মন্ত্রণালয়ের অধীনে ৯৫টিরও বেশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি পরিচালিত হচ্ছে। ফ্যামিলি কার্ড এসব সেবাকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে আনতে সহায়ক ভূমিকা পালন করবে। ফলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর হবে।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ফ্যামিলি কার্ড একটি সর্বজনীন সামাজিক পরিচয়পত্র হিসেবে গড়ে উঠবে, যার মাধ্যমে নাগরিকরা খাদ্য সহায়তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য সরকারি সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে তিনি উপকারভোগীদের উদ্দেশে বলেন, সরকারের এই উদ্যোগ তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা প্রশাসন ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকবে বলেও আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!