1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অলিম্পিকে খেলা হচ্ছে না দিয়ার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অলিম্পিকে খেলা হচ্ছে না দিয়ার

প্রতিনিধি

তুরস্কের আনাতোলিয়ায় চলছে প্যারিস অলিম্পিকে আরচ্যারির কোটা প্লেসের লড়াই। গতকাল রিকার্ভ দলগত পুরুষ ইভেন্টে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছে। আজ (রোববার) নারী ব্যক্তিগত ইভেন্টে অংশ নিয়ে প্রি-কোয়ার্টারেও উঠতে পারেননি আরচ্যাররা। 

নারী রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে খেলছেন দিয়া সিদ্দিকী ও শিমু আক্তার। র‌্যাঙ্কিং রাউন্ডে দিয়ার ধনুকে সমস্যা হওয়া ও চার তির কম ছোড়ায় পজিশন হয় ৬৮তম। দিয়া এলিমিনেশন রাউন্ডের ১/৪৮ পর্বে ডেনমার্কের আরচ্যারকে ৭-৩ সেট পয়েন্টে পরাজিত করেন। ১/২৪ পর্বে দিয়ার প্রতিপক্ষ হন স্বদেশী শিমু আক্তার। এক সেট হাতে রেখেই শিমুকে ৬-২ সেট পয়েন্টে পরাজিত করেন দিয়া।

পরবর্তীতে ১/৩২ পর্বে থেমে যান বাংলাদেশের অন্যতম সেরা আরচ্যার। স্লোভানিয়ার তিনকারার সঙ্গে ৭-৩ সেট পয়েন্টে হেরে যান দিয়া। তার সঙ্গে প্রথম তিন সেট ৩-৩ পয়েন্টে সমতা ছিল। চতুর্থ সেট হারেন ২৮-২৫ পয়েন্টে। ম্যাচকে টাইব্রেকে নিতে হলে পঞ্চম ও শেষ সেট জয়ের বিকল্প ছিল না দিয়ার সামনে। বাংলাদেশের সেরা নারী আরচ্যার শেষ সেটও ২৮-২৫ পয়েন্টে হেরে অলিম্পিক রেস থেকে বিদায় নেন।

২০২০ সালে টোকিও অলিম্পিকে রোমান সানা নিজ যোগ্যতায় খেলেছিলেন। দিয়া সিদ্দিকী অংশ নিয়েছিলেন ওয়াইল্ড কার্ডে। এবার বাংলাদেশ থেকে আরচ্যারিতে শুধু আব্দুল হাকিম আহমেদ রুবেলের নামই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে রয়েছে ওয়াইল্ড কার্ডের জন্য। তাই আজ অলিম্পিক কোটা প্লেস নিশ্চিত করতে না পারায় দিয়ার টানা দুই অলিম্পিক খেলা হচ্ছে না।

আগামীকাল (সোমবার) টুর্নামেন্টের শেষ দিন রয়েছে রিকার্ভ ব্যক্তিগত পুরুষ ইভেন্টের খেলা। বাংলাদেশের তিন জন আরচ্যার এতে অংশ নেবেন। ব্রোঞ্জ পদক জিতলে সরাসরি অংশগ্রহণের সুযোগ মিলবে তাদের। কাল পুরুষ আরচ্যাররা ব্যর্থ হলেও ওয়াইল্ড কার্ডের আশায় থাকবেন রুবেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!