1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অবৈধ বৈদ্যুতিক সামগ্রী তৈরি কারখানায় র‍্যাবের অভিযান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী

অবৈধ বৈদ্যুতিক সামগ্রী তৈরি কারখানায় র‍্যাবের অভিযান

মো.তৌহিদ/নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম)

অবৈধ বৈদ্যুতিক সামগ্রী তৈরি কারখানায় র‍্যাবের অভিযান

চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন কদমতলী এলাকায় র‍্যাবের ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে ওয়ান প্লাস নামে একটি অবৈধ অনুমোদনহীন প্রতিষ্ঠানকে জরিমানা এবং বিপুল পরিমান অনুমোদনবিহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জামাদি জব্দ করছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকা হইতে দুপুর ২ঘটিকা পর্যন্ত টানা শ্বাসরুদ্ধকর একটি অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেশকিছু অনুমোদনহীন অবৈধ ঝুকিপূর্ণ বৈদ্যুতিক সামগ্রী জব্দ ও ১২ লক্ষ অর্থদণ্ড দেওয়া হয়।

এবিষয়ে, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭) চট্টগ্রামের অধিনায়ক (সিও) লে. কর্ণেল মো. হাফিজুর রহমান অভিযানস্থলে তাৎক্ষণিক এক সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে জানান, কতিপয় কিছু অসাধু ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন কদমতলী এলাকায় ওয়ানপ্লাস নামে একটি কোম্পানি অবৈধভাবে অনুমোদনবিহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জামাদি তৈরী করে আসছিলো। খবর পেয়ে র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান ও বিএসটিআইয়ের প্রকৌশলী মো. হাফিজুর রহমানের নেতৃত্বে র‍্যাব-৭ চট্টগ্রামের একটি চৌকস আভিযানিক দলের সহায়তায় ভ্রাম্যমাণ আদালাত পরিচালনা করে ১২ লক্ষ টাকা অর্থদণ্ড ও বেশকিছু অবৈধ ইলেকট্রিক সামগ্রী জব্দ হয়। জব্দকৃত আলামত পরবর্তী আইনগত পক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!