1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অবৈধ বালু ব্যবসায় বেড়েছে নদী ভাঙন-সড়কের ক্ষতি, দুইজনের কারাদণ্ড - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

অবৈধ বালু ব্যবসায় বেড়েছে নদী ভাঙন-সড়কের ক্ষতি, দুইজনের কারাদণ্ড

প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে অননুমোদিতভাবে বালু ব্যবসা পরিচালনার মাধ্যমে নদীতীর ভাঙন ও সড়কের ক্ষতি করার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই বালু উত্তোলন ও বেচাকেনার মাধ্যমে পরিবেশ ও যোগাযোগ অবকাঠামোর ক্ষতি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে তৎপরতা চালানো হয়।
অভিযানকালে বালু ব্যবসার সঙ্গে জড়িত শাহ আলম (৩২) ও দিদার (২৭) নামের দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
স্থানীয় সচেতন নাগরিকরা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। মিজান চৌধুরী নামের এক স্থানীয় বাসিন্দা ঢাকা পোস্টকে বলেন, অবৈধ বালু ব্যবসা বন্ধে প্রশাসনের এমন উদ্যোগে আমরা আশাবাদী। এতে নদী ও গ্রামের রাস্তা রক্ষা পাবে। প্রশাসনের কঠোর নজরদারির কারণে এলাকায় অবৈধ বালু ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের সতর্কতা দেখা দিয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম ঢাকা পোস্টকে অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নদী ও সড়ক রক্ষায় আমরা কোনো ধরনের অবৈধ বালু ব্যবসা সহ্য করবো না। পরিবেশ ও জনগণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!