1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সক্রিয় ভূমিকা চাইলেন গণপূর্ত মন্ত্রী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সক্রিয় ভূমিকা চাইলেন গণপূর্ত মন্ত্রী

প্রতিনিধি

ভূমির অবৈধ দখল উচ্ছেদসহ নগর ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে জেলা প্রশাসকদের (ডিসি) সহযোগিতা কামনা করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে মন্ত্রণালয়ের অধিবেশনে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাগুলো দীর্ঘদিন ধরে জেলা প্রশাসনের সঙ্গে অংশীদার হিসেবে কাজ করে আসছে। দেশের অবকাঠামো উন্নয়ন, আবাসন সুবিধা বৃদ্ধি এবং নগর ব্যবস্থাপনার নানা কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সমস্যা সমাধানে বিভিন্ন জেলায় ডরমেটরি ও স্টুডিও অ্যাপার্টমেন্ট নির্মাণের কাজ চলছে। পাশাপাশি সমন্বিত অফিস ভবন নির্মাণ, পুরোনো ভবন সংস্কার এবং নতুন অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ অব্যাহত রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে নতুন সরকারি ক্রয় বিধি যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, পরিত্যক্ত সম্পত্তির মালিকানা নিষ্পত্তি, খাস জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, খেলার মাঠ ও পার্ক ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ কার্যক্রম এবং জলাবদ্ধতা নিরসনে খাল রক্ষণাবেক্ষণের মতো বিষয়ে জেলা প্রশাসনের কার্যকর ভূমিকা অপরিহার্য।

তিনি রাজউকসহ বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় ডিসিদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে অতীতে অনিয়ম ও স্বার্থান্বেষী কর্মকাণ্ডের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষতির কথা উল্লেখ করে সবার আগে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান।

গণপূর্ত মন্ত্রী বলেন, মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন সংস্থার কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে জেলা প্রশাসনের সমন্বিত ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। দেশের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!