1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অবৈধভাবে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য অন্যের পাসপোর্ট বহন আটক ২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

অবৈধভাবে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য অন্যের পাসপোর্ট বহন আটক ২

প্রতিনিধি

রাজধানীতে অবৈধভাবে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য অন্যের পাসপোর্ট নিজ দখলে রাখার অভিযোগে দুইজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ।

আটককৃতরা হলো মেহেদী হাসান ও স্বপন কুমার। আটকের সময় তাদের হেফাজত হতে ৭টি চীনা পাসপোর্ট, ৮৯ পাতা পাসপোর্ট ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাগজপত্র।

শনিবার (৪ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মানিকদী এলাকায় অভিযান চালিয়ে কাদেরকে আটক করে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম পিপিএম-বার বলেন, দুইজন ব্যক্তি ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মানিকদী এলাকায় অবৈধভাবে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য অন্যের পাসপোর্ট বহন করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৭টি চীনা পাসপোর্ট, ৮৯ পাতা পাসপোর্ট ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাগজপত্রসহ মেহেদী ও স্বপনকে আটক করা হয়।

তিনি আরো বলেন, আটককৃতরা অবৈধভাবে ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য অন্যের পাসপোর্ট নিজ দখলে রাখা ও পাসপোর্ট সম্পর্কিত কাগজপত্রের ব্যাপারে কোন সন্তোষজনক জবাব দিতে পারে নাই।

আটককৃতদের ক্যান্টনমেন্ট থানার রুজুকৃত মামলায় আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!