1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে আটক ১২ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে আটক ১২

প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালানোর সময় ১২ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ৪৩ বিজিবির রামগড় ব্যাটালিয়নের আওতাধীন নলুয়াটিলা বিওপির ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিজিবি বিষয়টি নিশ্চিত করে।

আটককৃতরা হলেন- গোপি নাথ (৫৭), তার স্ত্রী রুপালী রানী নাথ (৪৩), তাদের ছেলে কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০), তার ছেলে শ্রী দীব্বকৃষ্ণ নাথ (১২), মুক্তা দে (৪৩), ঈশিতা দত্ত (২৫), পুষ্পিতা দত্ত (২০), প্রদীপ কান্তি নাথ (৪৫), অর্নব কুমার দে (৩৭), রাজশ্রী দেবী (৪৩) ও অনির ঊর্ধ্ব দে (৪)। আটক সবাই চট্টগ্রামের ফটিকছড়ি ও মহেশখালীর বাসিন্দা।

জানা যায়, মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়নের নলুয়াটিলা বিওপির নায়েক সুবেদার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় সনাতনধর্মী ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃতদের নিকটস্থ ভূজপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

বিজিবির রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, সীমান্তে দায়িত্বপূর্ণ এলাকায় যে কোনো ধরনের অবৈধ কাজসহ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সদা প্রস্তুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!