1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অবিলম্বে মাদুরো ও তার স্ত্রীকে মুক্তি দিন : চীন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

অবিলম্বে মাদুরো ও তার স্ত্রীকে মুক্তি দিন : চীন

প্রতিনিধি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের তাৎক্ষণিক মুক্তি চেয়েছে চীন। এক বিবৃতিতে এই দাবি জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, “প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাচ্ছে চীন। সেই সঙ্গে অবিলম্বে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে মুক্তি প্রদান, ভেনেজুয়েলার সরকারকে পতনের হাত থেকে রক্ষা এবং সংলাপ ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ইস্যুগুলো সমাধানের দাবি জানানো হচ্ছে।”

প্রসঙ্গত, ২০১৭ সালে ট্রাম্প যখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন, সে সময় থেকেই নিকোলাস মাদুরোকে নিজের রাজনৈতিক প্রতিপক্ষ মনে করতেন প্রেসিডেন্ট ট্রাম্প। ২০২৫ সালে দ্বিতীয় প্রেসিডেন্টের পদে আসীন হওয়ার পর মাদুরোর প্রতি আরো আগ্রাসী হয়ে ওঠেন তিনি ও তার নেতৃত্বাধীন প্রশাসন। গতকাল শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বাসভবনের বেডরুম থেকে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায় মার্কিন প্রতিরক্ষা বাহিনীর এলিট শাখা ডেল্টা ফোর্স। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন।

মাদুরো ও তার স্ত্রী সিলিয়ার বিরুদ্ধে মাদক-সন্ত্রাস, যুক্তরাষ্ট্রে কোকেন সরবরাহ এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ তুলেছে ‍যুক্তরাষ্ট্র। মার্কিন আদালতে এসব অভিযোগের বিচারের প্রস্তুতি চলছে।

সূত্র : সিএনএন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!