1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

প্রতিনিধি

বিসিবিতে এনএসসি মনোনীত পরিচালক থাকেন দুইজন। গত ৬ অক্টোবর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের পর এনএসসি যে দুজনকে মনোনয়ন দেয়, তাদের একজন ইসফাক আহসানকে নিয়ে সেদিনই বিতর্ক তৈরি হয়। পরে রাতেই সরিয়ে দেওয়ার কথা জানায় এনএসসি।

পরের দিন বোর্ড সভার পর ক্রিকেটাঙ্গনে আলোচনা হয় ইসফাকের পরিবর্তে করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা বিসিবি পরিচালক। বিসিবির পরিচালক হতে হলে কাউন্সিলর হতে হয়। সেই কাউন্সিলর আবার বোর্ডর অনুমোদন প্রয়োজন। রুবাবা এত দিন বিসিবির কাউন্সিলরই ছিলেন না। আজ জাতীয় ক্রীড়া পরিষদ ইশফাকের পরিবর্তে রুবাবাকে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে।

সাধারণত কাউন্সিলর বোর্ড সভায় অনুমোদন হয়। এরপর পরিচালক হিসেবে মনোনয়ন দেয় এনএসসি। সেটাও বোর্ড সভায় অনুমোদন প্রয়োজন। এবার কাউন্সিলর ও পরিচালক দুটোই একসঙ্গে মনোনয়ন দিয়েছে। বোর্ড সভায় কাউন্সিলর অনুমোদন দেয়ার পর পরিচালক অনুমোদন দিলে আজকের সভাতেই রুবাবা যোগ দিতে পারবেন।

আজ এনএসসির চিঠিতে ইসফাক আহসান ‘পদত্যাগ করেছেন’ বলে উল্লেখ করা হয়। এদিন এনএসসি পরিচালক (ক্রীড়া) মোঃ আমিনুল এহসান সাক্ষরিত ভিন্ন দুই চিঠিতে কাউন্সিলর ও পরিচালক মনোনয়ন দেয়া হয়। নিশ্চিত করা হয়েছে। চিঠিতে এম ইশফাক আহসানের বদলে কাউন্সিলর ও পরিচালক হিসেবে মনোনয়ন দেয়া হয়। যদিও বিগত সময়ে এনএসসি পৃথক দিনে পৃথক এমন চিঠি দিয়েছে। আজ বোর্ড সভা উপলক্ষে একই দিন দুই চিঠি ইস্যু করেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের দায়িত্ব ছিলেন ২৪ পরিচালক। নতুন করে আজ পরিচালক হচ্ছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। রুবাবা দৌলা বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন।

এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের মতো টেলিকম খাতের প্রতিষ্ঠানে শীর্ষ পদে কর্মরত ছিলেন। প্রসঙ্গত, ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত রুবাবা বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!