1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অপারেশন থিয়েটারের ভেতর চুলা, পিঠা বানাচ্ছেন নার্সরা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অপারেশন থিয়েটারের ভেতর চুলা, পিঠা বানাচ্ছেন নার্সরা

প্রতিনিধি

ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে প্রসূতি সেবায় ভয়াবহ রকম অব্যবস্থাপনা চলছে। যেখানে জীবাণুমুক্ত পরিবেশে সিজারিয়ান অপারেশন হওয়ার কথা, সেখানে গত দুই বছর ধরে অপারেশন থিয়েটারই ব্যবহার করা হচ্ছে রান্নাঘর ও বিশ্রামকক্ষ হিসেবে। গ্যাসের চুলায় রান্নাবান্না, অবাধ যাতায়াত ও শৃঙ্খলাহীনতার কারণে সংক্রমণের উচ্চঝুঁকিতে পড়ছেন প্রসূতি মা ও নবজাতকরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রতিবেদকের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, হাসপাতালের কয়েকজন নার্স অপারেশন থিয়েটারের কক্ষে গ্যাসের চুলায় পিঠা তৈরি করছেন, অন্যরাও অবাধে আসা-যাওয়া করছেন। ঠিক পাশের কক্ষে চলছে সিজারিয়ান অপারেশন। সেখানেও রোগীর স্বজন ও বহিরাগতদের অবাধে চলাফেরা করতে দেখা গেছে। এর সঙ্গে জড়িত নার্সদের মধ্যে রয়েছেন- নার্সিং সুপারভাইজার নূর জাহান, কল্পনা রানী, হ্যাপী রানী সূত্রধর, সীমা কর্মকার, রত্না বসাক, রানী বালা ও দেলোয়ারা বেগম।

হাসপাতালে সেবা নিতে আসা একাধিক প্রসূতির স্বজনরা অভিযোগ করে বলেন, হাসপাতালের গাইনি বিভাগের দায়িত্বে রয়েছেন ডা. তাহিরা খাতুন রোজী, ডা. নিলুফা সুলতানা ও ডা. তাহমিনা আক্তার। দীর্ঘদিন ধরে লেবার ওয়ার্ডে এসব অনিয়মের ব্যাপারে কর্মরত চিকিৎসকরা অবগত। বিভিন্ন সময়ে এখানে নার্সদের তৈরি করা বিরিয়ানি, শীতের পিঠাসহ নানা খাবার গ্রহণ করেন স্বয়ং চিকিৎসকরাও। এসব আয়োজনে ব্যস্ত থাকায় ওয়ার্ডে চিকিৎসাধীন প্রসূতি রোগীরা সঠিক চিকিৎসা পান না। অনেক সময় রোগীর স্বজনরা নার্সদের সহায়তার জন্য ডাকলেও তারা ক্ষেপে যান।

আবু জাফর নামে এক রোগীর স্বজন বলেন, এমন একটি স্পর্শকাতর জায়গায় দিনের পর দিন এ অব্যবস্থাপনা আমাদের জন্য উদ্বেগের। জড়িত নার্সদের পাশাপাশি এখানে হাসপাতালের কর্তৃপক্ষেরও দায় রয়েছে। তাদের দায়সারা কাজের কারণেই হাজারো মা-বোন ঝুঁকির মুখে পড়ছে।

ফরিদা আক্তার নামে আরেক সেবাগ্রহীতা বলেন, যারা আমাদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সবচেয়ে বেশি সচেতন আর সতর্ক থাকার কথা তাদের কাছেই আমরা অনিরাপদ। আমাদের মতো মধ্যবিত্তরা একপ্রকার অসহায়ত্ব নিয়েই এসব পরিস্থিতি দেখেও সরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে হচ্ছে। কর্তৃপক্ষ কোনোভাবেই এ অব্যবস্থাপনার দায় এড়াতে পারে না।

অভিযোগ প্রসঙ্গে জানতে দায়িত্বরত নার্সদের সঙ্গে কথা বলতে চাইলে তারা এড়িয়ে যান। একপর্যায়ে ওয়ার্ড ইনচার্জ স্বপ্না হাসপাতালের আরএমও’র সঙ্গে কথা বলতে বলেন।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রৌকন উদ দৌলা বলেন, অপারেশন থিয়েটারের ভেতরে রান্নাবান্না অসম্ভব ব্যাপার। ওটির ভেতরে রান্নাবান্না করলে সংক্রমণের অনেক বিষয় রয়েছে। আমরা অবশ্যই এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেব।

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম বলেন, অপারেশন থিয়েটারে রান্নাবান্না করার কোন সুযোগ নেই। এতে মারাত্মক সংক্রমণের ঝুঁকি রয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।

এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত নই। এটি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। শিগগিরই তদন্ত কমিটি করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!