1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অপহরণের ৪ মাসেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী, আত্মগোপনে অপহরণকারী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অপহরণের ৪ মাসেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী, আত্মগোপনে অপহরণকারী

প্রতিনিধি

নওগাঁর মান্দায় অপহরণের ৪ মাস পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী। এতে চরম হতাশায় দিন কাটাচ্ছেন স্কুল ছাত্রীর পরিবার। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা তোফাজ্জল হোসেন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ০১ নওগাঁয় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গণেশপুর ইউনিয়নের উত্তর পারইল সিনিয়র মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী তাছনিয়া খাতুন গত ১০ মে সন্ধ্যায় নানার বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার সময় জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় অভিযুক্তরা। এরপর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ০১ নওগাঁয় মামলা দায়ের হলে অনুসন্ধানী প্রতিবেদন প্রেরণ জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে নির্দেশ প্রদান করে বিজ্ঞ আদালত।

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক জানান, উত্তর পাইল গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মোতাহার হোসেনর বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। অপর ৩ জন বিবাদী মোয়াজ্জেম হোসেন, মোশারফ হোসেন ও আজিজুল হক এর বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদের অব্যাহতি প্রদান করা হয়েছে ।

উল্লেখ্য,আলোচ্য মামলাটি অনুসন্ধানকালে ভিকটিমকে উদ্ধার করার জন্য তথ্য প্রযুক্তির সহায়তা এবং সোর্স নিয়োগ করে একাধিকবার অভিযান পরিচালনা করা সহ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন বলে জানিয়েছেন ওই তদন্তকারী কর্মকর্তা । এর আগেও একাধিকবার অপহরণের শিকার হয় ওই ভিকটিম স্কুল ছাত্রী। এসব বিষয় নিয়ে একাধিক মামলা চলমান রয়েছে। কিন্তু বিবাদী মোতাহার হোসেন ও ভিকটিম বর্তমানে মোবাইল ফোন ব্যবহার না করার কারনে এবং আত্মগোপনে থাকায় ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়নি বলেও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!