1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অপরিচিতদের সচিবালয়ে পাস না দেওয়ার অনুরোধ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

অপরিচিতদের সচিবালয়ে পাস না দেওয়ার অনুরোধ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

প্রতিনিধি

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের ক্ষেত্রে অপরিচিতদের ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড না দেওয়ার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব মোহাম্মদ আবুল কালাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব মহোদয়দের একান্ত সচিব, অতিরিক্ত সচিব এবং যুগ্মসচিব বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে দর্শনার্থীদের প্রবেশের জন্য OTP প্রদান করে থাকেন। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে OTP প্রদানের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে OTP গ্রহণ করে কিছু দর্শনার্থী সচিবালয়ের অভ্যন্তরে প্রবেশ করে বিশৃঙ্খলার সৃষ্টি করছেন। সচিবালয়ের কর্মপরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। এ কারণে দর্শনার্থীদের অনুকূলে OTP প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি হয়ে পড়েছে।

এতে আরও বলা হয়েছে, এমতাবস্থায়, পরিচিতি নিশ্চিত না হয়ে কাউকে OTP প্রদান করা থেকে বিরত থাকার জন্য এবং অপরিচিত/স্বল্পপরিচিত/সন্দেহজনক কাউকে OTP প্রদান করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!