1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘অপমানে’র পর স্কালোনির কাছে ক্ষমা চাইলেন ফিফা সভাপতি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘অপমানে’র পর স্কালোনির কাছে ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

প্রতিনিধি

পুরো ফুটবলবিশ্বের নজর ছিল ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারের দিকে। কারণ ক্রীড়াঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা বিশ্বকাপের ড্র বসেছিল সেখানে। কে কার প্রতিপক্ষ ও কোথায়-কখন খেলতে নামবে, তা নিয়ে ফুটবলভক্তদের আগ্রহের কমতি নেই। ড্র অনুষ্ঠানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপ ট্রফি নিয়ে হাজির হন। সেখানেই ঘটে বিপত্তি!

গত শুক্রবার ২০২৬ বিশ্বকাপের গ্রুপিং ড্র অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ট্রফি হাতে নিয়ে মঞ্চে ওঠার সময় হাতে স্কালোনির গ্লাভস দেখা যায়। অথচ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ও কোচ খালি হাতেই ট্রফি স্পর্শ করার অধিকার রয়েছে। তবুও স্কালোনিকে গ্লাভস পরতে হয়েছে যে বিষয়টি নাকি জানতেন না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সে কারণে গতকাল (শনিবার) পুরো টুর্নামেন্টের সূচি ঘোষণার সময় তিনি আলবিসেলেস্তে কোচের কাছে ক্ষমা চেয়েছেন।

বিশ্বকাপের সূচি ঘোষণার সময় গত আসরের অভিষেক ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারের কথা স্মরণ করিয়ে স্কালোনি বলেন, ‘তারা আমাদের শিক্ষা দিয়েছে, আমাদের সতর্ক করে দিয়েছে যে, আমরা কাউকেই বিশ্বাস করতে পারি না!’ এবারের আসরে আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে ১৭ জুন। ওই ম্যাচের ভেন্যু কানসাস সিটি স্টেডিয়ামে। বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে (ডালাস স্টেডিয়াম) হবে। যেখানে আর্জেন্টিনা যথাক্রমে খেলবে ২২ জুন অস্ট্রিয়া এবং ২৮ জুন জর্ডানের বিপক্ষে।

ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসিদের ম্যাচটি হবে স্থানীয় সময় দুপুর ১টায়। যা সেখানকার অত্যধিক উত্তপ্ত আবহাওয়া নিয়ে শঙ্কায় ফেলেছে আর্জেন্টাইন কোচকে। স্কালোনি বলেন, ‘আমাদের (ওই সময়ে) ম্যাচটি খেলতে হবে, সূচি নির্ধারিত হয়ে যাওয়ায় আর কোনো বিকল্প নেই। সেখানে বেশ গরম থাকবে, তবে দুটি দলকেই তা মোকাবিলা করতে হবে বলে আমরা অজুহাত দিতে চাই না।’ তার বক্তব্য শেষ হতেই ইনফান্তিনো আগেরদিনের প্রসঙ্গ তোলেন। গ্লাভস পরে বিশ্বকাপ ট্রফি ধরা স্কালোনিকে এবার সেটি স্পর্শ করতে বলেন খালি হাতে।

বিশ্বকাপে কখন দেখা হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনার?
বিশ্বকাপজয়ী কোচের কাছে ক্ষমা চেয়ে ফিফা সভাপতি বলেন, ‘আমি ফিফার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, বিষয়টি (গ্লাভস পরে ট্রফি ধরা) জানতাম না। অবশ্যই বিশ্বচ্যাম্পিয়নরা (খালি হাতে) কাপ স্পর্শ করতে পারবেন। আমি ক্ষমা চাচ্ছি, কারণ আমি তা জানতাম না।’ এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে ইনফান্তিনো বলতে থাকেন, ‘কি অপমানজনক বিষয়! আসলে আপনি বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রতিদিনই ক্রমশ তরুণ হয়ে উঠছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!