1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

প্রতিনিধি

মঙ্গলবার (৪ জুন) রাতে চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামের আক্কাস আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। বুধবার (৫ জুন) সকালে ঘটনাস্থল থেকে নিহত তানভীরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তানভীর আহমেদ উপজেলার গনিপুর গ্রামের বাবুল ভূইয়ার ছেলে। তিনি বাড়েরা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন।

হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ।

ভুক্তভোগী গৃহবধূর দাবি, মঙ্গলবার গভীর রাতে যুবলীগ নেতা তানভীর তার ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার স্বামী সেলিম স্ত্রীকে বাঁচাতে গিয়ে তানভীরের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে ঘরে থাকা লাঠি দিয়ে তানভীরের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

হত্যার ঘটনাটি রহস্যজনক দাবি করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আহসান হাবিব ভূইয়া জানান, হত্যাকাণ্ডটি সন্দেহজনক। ঘটনাস্থলে গিয়ে দেখলাম, জায়গাটি খুবই ঘনবসতিপূর্ণ, বাড়িতে কোনো উঠান নেই। বাড়ির পাশের মানুষ ঘটনাটি জানবে না সেটা হতে পারে না। এ বিষয়ে স্থানীয় কোনো মানুষ মুখ খুলছে না।

তবে নিহত যুবলীগ নেতা তানভীরকে পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে দাবি করে তার মা নিলুফা বেগম জানান, ওই নারী মিথ্যা কথা বলছেন। আমার ছেলেকে হত্যার জন্য নাটক সাজিয়েছেন। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

পুলিশ জানায়,  হত্যাকাণ্ডের খবর পেয়ে বুধবার সকালে গড়ামারা গ্রামের গিয়ে নিহত তানভীরের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল যেখানে সেই এলাকাটি খুবই ঘনবসতিপূর্ণ।  তারপরও এই হত্যাকাণ্ড নিয়ে স্থানীয় কেউ কিছুই জানেন না। নিহত যুবলীগ নেতা তানভীরের বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

ওসি আহমেদ সনজুর মোরশেদ  বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী সেলিমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় মানুষেরা মুখ খুলছে না। তদন্তের পর ঘটনার মূল রহস্য জানা যাবে। এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!