1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অধিনায়ক নাম ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অধিনায়ক নাম ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

নিজস্ব প্রতিনিধি :

ক্রিকেটের তিন ফরম্যাটে জাতীয় দলের   হিসেবে নাজমুল হোসেন শান্তর নাম ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চোখে সমস্যার কারনে সাকিব আল হাসানকে পাওয়া নিয়ে অনিশ্চিয়তা থাকায় অধিনায়ক হবার দৌড়ে প্রথম পছন্দের তালিকায় ছিলেন শান্ত। পাশাপাশি দলের নেতৃত্বে থাকতে রাজি ছিলেন না সাকিব।

শান্তকে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। পূর্ণকালীন অধিনায়ক হিসেবে আগামী মার্চে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজটি প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে শান্তর। পাপন বলেন, ‘আমরা অধিনায়কত্ব নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। দীর্ঘ আলোচনার পর এ বছরের জন্য তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক হিসেবে শান্তকে নির্বাচিত করেছি।’

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে এখন পর্যন্ত তিন ফরম্যাটে ১১টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন শান্ত। এরমধ্যে ২০২৩ বিশ্বকাপে সাকিবের ইনজুরির কারনে দু’টি ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। শান্তর অধীনে ছয়টি ওয়ানডের মধ্যে পাঁচটিতে হেরেছে বাংলাদেশ। তিনটি টি-টোয়েন্টিতেও বাংলাদেশের দায়িত্ব পালন করেছেন শান্ত। এরমধ্যে ১টি করে জয়-হার ও পরিত্যক্ত ম্যাচ ছিলো। গত বছর তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৬৫০ রান করেন শান্ত।

গত বছর পাঁচটি সেঞ্চুরি করেন শান্ত। যা এক বছরে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। অন্তবর্তীকালীন দায়িত্ব পালন শেষে শান্ত বলেছিলেন, দায়িত্ব দেয়া হলে অধিনায়কত্ব করতে প্রস্তুত তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!