1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অতীত নিয়ে বেশি কথা বলতে চাই না : মালাইকা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

অতীত নিয়ে বেশি কথা বলতে চাই না : মালাইকা

প্রতিনিধি

অতীত নিয়ে বেশি কথা বলতে চাই না : মালাইকা
বলিউডের অন্যতম চর্চিত জুটি ছিলেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। দীর্ঘ ছয় বছর একে অপরের হাত ধরে পথ চললেও ২০২৪ সালে এসে ভেঙে যায় সেই প্রেম। বিচ্ছেদের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি মালাইকাকে। তবে এবার অর্জুনের সঙ্গে সম্পর্কের সমীকরণ ও বিচ্ছেদ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন এই তারকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, ‘আমি আমার অতীত নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। এমনকি ভবিষ্যতে কী হতে পারে, তা নিয়েও আগাম কিছু বলার ইচ্ছে নেই। আমাদের নিয়ে ইতোমধ্যে অনেক লেখালেখি হয়েছে।’

তিনি জানান, বিচ্ছেদ হলেও অর্জুন তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়েই থাকবেন।

মালাইকার ভাষ্যমতে, ‘আঘাত, ক্রোধ বা হতাশা এগুলো মানুষের জীবনেরই অংশ। দআমরা সবাই মানুষ, তাই এসব অনুভূতি থাকা স্বাভাবিক। তবে আমি বিশ্বাস করি, সময় সব ক্ষত সারিয়ে দেয়। সময়ের সাথে সাথে সবকিছুই স্বাভাবিক হয়ে আসে।’

মালাইকা বলেন, ‘কম বয়সে বিয়ে করার মতো ভুল আর হয় না। জীবনকে আগে উপভোগ করা উচিত। নিজের পায়ের তলার মাটি শক্ত করা সবচেয়ে জরুরি। আমার জীবনে মা হওয়াটা অনেক বড় প্রাপ্তি ছিল, কিন্তু তার মানে এই নয় যে বিয়েই জীবনের সবকিছু।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!