1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অতিরিক্ত কার্বোহাইড্রেট খেলে শরীরে কী ঘটে? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

অতিরিক্ত কার্বোহাইড্রেট খেলে শরীরে কী ঘটে?

লাইফস্টাইল ডেস্ক :

অতিরিক্ত কার্বোহাইড্রেট খেলে শরীরে কী ঘটে?

আমরা সবাই জানি যে কার্বোহাইড্রেট শরীরকে জ্বালানি দেয়। এটি শক্তির জন্য গুরুত্বপূর্ণ, তবে ভারসাম্য রাখাও জরুরি। অতিরিক্ত কার্বোহাইড্রেট ধীরে ধীরে নানা শারীরিক অসুবিধার সৃষ্টি করতে পারে। কিছু লক্ষণ এত সূক্ষ্ম যে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো নজর এড়িয়ে যায়। তাই খাবারের তালিকায় অতিরিক্ত কার্বোহাইড্রেট রাখা যাবে না। এ জাতীয় খাবার অতিরিক্ত খেলে শরীরে কী ঘটে? চলুন জেনে নেওয়া যাক-

১. খাওয়ার পরেও ক্ষুধা লাগা

আপনার যদি খাওয়ার কিছুক্ষণ পরই আবার ক্ষুধা পেয়ে যায় তাহলে সেজন্য কার্বোহাইড্রেট দায়ী হতে পারে। ২০১৪ সালে অ্যাপেটাইট জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে, সাদা ভাত এবং রুটির মতো সাধারণ কার্বোহাইড্রেট দ্রুত হজম হয়, রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে এবং তারপরে তা দ্রুত হ্রাস করে। এর ফলে ক্ষুধা অনুভব হয়। জটিল কার্বোহাইড্রেটের সঙ্গে ফাইবার এবং প্রোটিন যোগ করে খান।

২. শক্তি হ্রাস পাওয়া

খাওয়ার পরপরই শক্তি বেড়ে আবার কয়েক মুহূর্ত পরেই কমে যাচ্ছে। এরকমটা হলে সতর্ক হোন। এগুলো পর্যাপ্ত ফাইবার বা প্রোটিন ছাড়াই অতিরিক্ত কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাওয়ার লক্ষণ। রক্তে শর্করার মাত্রা খুব দ্রুত বৃদ্ধি এবং হ্রাস পেলে শক্তিও হ্রাস পায়। সেখান থেকে দেখা দেয় অনবরত ক্লান্তি।

৩. হঠাৎ ওজন বৃদ্ধি

সাদা ভাত, ময়দা জাতীয় খাবার অথবা চিনিযুক্ত খাবার অতিরিক্ত খেলে দ্রুত ওজন বাড়তে থাকবে। ২০২৩ সালে The BMJ-তে প্রকাশিত একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে যে, অব্যবহৃত কার্বোহাইড্রেট চর্বি হিসেবে জমা হয়, বিশেষ করে যদি আপনি যথেষ্ট পরিমাণে নড়াচড়া না করেন। তাই এ জাতীয় খাবার খাওয়ার পরপরই অলস শুয়ে বসে থাকবেন না।

৪. ত্বকে সমস্যা

নিয়মিত ত্বকের যত্ন নেওয়ার পরও কি আপনার ত্বক স্বাভাবিকের চেয়ে বেশি ফেটে যাচ্ছে? তাহলে আপনার খাবারের তালিকার দিকে তাকান। প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট এবং চিনিযুক্ত খাবার বেশি গ্রহণ করলে ইনসুলিনের মাত্রা বৃদ্ধি পেতে পারে, হরমোনের ওপর প্রভাব পড়তে পারে এবং প্রদাহের সূত্রপাত হতে পারে। ফলাফল? ব্রণ, মলিন ত্বক এবং তৈলাক্ত ভাব। তাই এ ধরনের খাবার অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!