1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অটোরিকশার মুখোমুখি ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

অটোরিকশার মুখোমুখি ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশিক নূর (৪৫) ও সুলেমান মিয়া (৩২) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় সাচনা-বেহেলী সড়কের রাজাপুর ব্রিজের পাশে একটি মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক নূর বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত শুক্কুর মাহমুদের ছেলে এবং সুলেমান মিয়া একই ইউনিয়নের বাগানী গ্রামের জামাল মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, কুয়েত প্রবাসী আশিক নূর চলতি মাসের শেষ সপ্তাহে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। নতুন পোশাক কেনার জন্য তিনি সুলেমান মিয়াকে সঙ্গে নিয়ে সাচনা বাজারের দিকে রওনা দেন। অপরদিকে, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের অটোরিকশার চালক ইয়ামিন (১৮) সাচনা বাজার থেকে যাত্রী নিয়ে বেহেলী বাজারের দিকে যাচ্ছিলেন।

পথে রাজাপুর ব্রিজের কাছে পৌঁছালে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা আশিক নূরকে জামালগঞ্জ সদর হাসপাতালে এবং সুলেমান মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ. ম কামাল হোসাইন জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে এবং সংঘর্ষে জড়িত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে চালক ইয়ামিন পলাতক আছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!