1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অটোপাসের দাবিতে বিক্ষোভ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অটোপাসের দাবিতে বিক্ষোভ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা

প্রতিনিধি

অটোপাসের দাবিতে বিক্ষোভ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্য তার গাড়ি থেকে নামার মুহূর্তে স্নাতক (পাস) ২০২২ সালের পরীক্ষার্থীদের একটি অংশ তাকে ঘিরে ধরে অটোপাসের দাবিতে স্লোগান দিতে থাকেন। হঠাৎ করে শিক্ষার্থীদের ভিড়ের মধ্যে থেকে কিছু দুষ্কৃতকারী উপাচার্যের ওপর হামলার চেষ্টা করে। এ সময় তিনি আঘাতপ্রাপ্ত হন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্নাতক (পাস) ২০২২ সালের ব্যাচের শিক্ষার্থীরা গত কয়েক মাস ধরে অটোপাসের দাবিতে আন্দোলন করে আসছে।
তাদের দাবি ছিল, করোনা মহামারি ও রাজনৈতিক অস্থিরতার কারণে তারা নিয়মিত পাঠ ও প্রস্তুতির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের অটোপাসের দাবি না মেনে পরীক্ষার আয়োজন করে। এতে প্রায় ৬৯ শতাংশ শিক্ষার্থী পাস করে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ব্যাচের শিক্ষার্থীদের ইতোমধ্যেই গ্রেস মার্ক দিয়ে সহানুভূতিশীলভাবে মূল্যায়ন করা হয়েছে। এছাড়াও খাতা পুনঃমূল্যায়নের সুযোগও দেওয়া হয়েছে, যার ফলাফল চলতি মাসেই প্রকাশের কথা রয়েছে।
কর্তৃপক্ষের অভিযোগ, কিছু ব্যর্থ শিক্ষার্থী ও বহিরাগত প্ররোচনাকারীদের উসকানিতে একটি গোষ্ঠী আবারও অটোপাসের দাবিতে আন্দোলন শুরু করে এবং আজকের হামলার ঘটনা ঘটায়।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন গাজীপুরের গাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং হামলাকারীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের কাজও শুরু হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!