1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৯৯৯-এ ফোন করে যৌনপল্লি থেকে তরুণী উদ্ধার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

৯৯৯-এ ফোন করে যৌনপল্লি থেকে তরুণী উদ্ধার

প্রতিনিধি

মাসখানেক আগে প্রেমিকের ডাকে ঘর ছেড়েছিলেন ১৯ বছর বয়সী এক তরুণী। প্রেমিক ফেলে রেখে পালিয়ে গেলে এক রিকশাচালক ওই তরুণীকে যৌনপল্লিতে বিক্রি করে দেন। এমন অভিযোগ জানিয়ে শনিবার (৪ ফেব্রুয়ারি) ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন ভুক্তভোগী তরুণী। পরে পুলিশ যৌনপল্লি থেকে তরুণীকে উদ্ধার করে।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, মাসখানেক আগে প্রেমিকের ডাকে ঘর ছেড়েছিলেন ওই তরুণী। কিন্তু ওই প্রেমিক তাঁর সঙ্গে প্রতারণা করেন। তাঁকে ফেলে পালিয়ে যান প্রেমিক। এরপর এক রিকশাচালককে রাতে থাকার জন্য কম টাকার মধ্যে একটি হোটেলে নিয়ে যেতে বলেন তরুণী। কিন্তু রিকশাচালক তাঁকে যৌনপল্লিতে বিক্রি করে দেন।

আনোয়ার সাত্তার আরও বলেন, এরপর সেখানে মাসখানেক ধরে যৌনতায় বাধ্য হন তরুণী। অস্বীকৃতি জানালে মারধর করা হতো তাঁকে। এমন অভিযোগ জানিয়ে শনিবার ভুক্তভোগী তরুণী ফোন করেন ৯৯৯ নম্বরে। ভুক্তভোগী তরুণী জানান, তিনি ফরিদপুর রথখোলা এলাকায় একটি যৌনপল্লিতে আটক আছেন, তিনি একজন সহৃদয় খদ্দেরের মোবাইল ফোন ব্যবহার করে ৯৯৯ নম্বরে ফোন করেছেন। তাঁকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য তিনি ৯৯৯ এর কাছে অনুরোধ জানান।

তিনি আরও বলেন, ৯৯৯ কলটেকার কনস্টেবল মামুনুর রশিদ কলটি রিসিভ করেছিলেন। মামুন তাৎক্ষণিক ফরিদপুর কোতোয়ালি থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। পরে ৯৯৯ ডিসপ্যাচার উপ-পরিদর্শক (এসআই) দীপন কুমার মণ্ডল সংশ্লিষ্ট থানা-পুলিশ ও কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন। সংবাদ পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।

পুলিশ দলের নেতৃত্বে থাকা এসআই খায়রুল জানান, তাঁরা ১৯ বছর বয়সী তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

৯৯৯ এর পুলিশ পরিদর্শক আরও বলেন, ৯৯৯ দেশের যেকোনো প্রান্তে ২৪ ঘণ্টা নাগরিকের জরুরি মুহূর্তে ও প্রয়োজনে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা দিতে বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!