1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৬ মাসে হাফেজ ৯ বছর বয়সী হাসান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

৬ মাসে হাফেজ ৯ বছর বয়সী হাসান

প্রতিনিধি

অবিশ্বাস্য এক অর্জনে সবার দৃষ্টি কাড়লেন মাত্র ৯ বছর বয়সী মুহাম্মাদ হাসান। মাত্র ছয় মাস আট দিনে পবিত্র কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টায় শেষ সবকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার হিফজুল কোরআন সম্পন্ন হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
মুহাম্মাদ হাসানের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে। বাবা শওকত হাওলাদার একজন ফল ব্যবসায়ী। দুই বোনের একমাত্র ভাই ও পরিবারের সবচেয়ে ছোট সন্তান হাসান। নড়িয়া উপজেলার প্রখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান তাহসিনুল কোরআন কওমি মাদ্রাসার শিক্ষার্থী সে।
হাসানের বাবা শওকত হাওলাদার বলেন, ছোটবেলা থেকেই আমার ছেলেকে নামাজ ও কোরআনের পথে রাখতে চেয়েছি। আজ আল্লাহর রহমতে সে পুরো কুরআন মুখস্থ করেছে— এটি আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ।
তাহসিনুল কোরআন কওমি মাদ্রাসার মুহতামিম হাফেজ আবদুস সাত্তার বলেন, হাসান অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্র। প্রতিদিন নিয়মিত অধ্যবসায়, সময়ানুবর্তিতা এবং কোরআনের প্রতি গভীর ভালোবাসার কারণেই সে এত অল্প সময়ে হিফজ সম্পন্ন করতে পেরেছে। এটি আল্লাহ তায়ালার এক বিশেষ অনুগ্রহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!