1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৬ দিনের সফরে মরক্কো গেছেন আইজিপি বাহারুল আলম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

৬ দিনের সফরে মরক্কো গেছেন আইজিপি বাহারুল আলম

প্রতিনিধি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম টানা ৬ দিনের সরকারি সফরে মরক্কো গেছেন। এ সফরে তার সঙ্গী হয়েছেন পুলিশের ঊর্ধ্বতন আরও দুই কর্মকর্তা।

রোববার (২৩ নভেম্বর) সকালে আইজিপি বাহারুল আলম ২ জন সফরসঙ্গীসহ ইস্তানবুল হয়ে মরক্কোর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ইন্টারপোল সাধারণ পরিষদের ৯৩তম অধিবেশনে যোগদানের জন্য তিনি এ সফর করছেন। সফরসূচি অনুযায়ী তিনি ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ইন্টারপোলের সভায় অংশ নেবেন। এ সফরে তার সঙ্গী হচ্ছেন পুলিশ সদরদপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরী এবং অতিরিক্ত পুলিশ সুপার মনসুর আলম কাদেরী।

জানা গেছে, তিনি আগামী ২৯ নভেম্বর ঢাকায় ফিরবেন। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ইন্টারপোলের ৯৩তম সাধারণ পরিষদে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে সীমান্তনিরাপত্তা জোরদার, সন্ত্রাসবাদ ও চরমপন্থা দমন, মানবপাচার ও মাদক চোরাচালান প্রতিরোধ, সাইবার অপরাধ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ, বায়োমেট্রিক ডেটা আদান–প্রদান, আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা (রেড নোটিশ) জারি ও ব্যবস্থাপনা—এ ধরনের গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি বৈশ্বিক অপরাধচক্রের নেটওয়ার্ক ভেঙে দিতে সদস্যদেশগুলোর তথ্য আদান–প্রদান আরও সহজ ও দ্রুত করার প্রস্তাবও সভায় তোলা হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!