1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৬ দাবিতে বিআরটিএ’কে স্মারকলিপি দিলো ঢাকার সিএনজি চালকরা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

৬ দাবিতে বিআরটিএ’কে স্মারকলিপি দিলো ঢাকার সিএনজি চালকরা

প্রতিনিধি

সিএনজি অটোরিকশা চালকদের ন্যায্য দাবি ও পেশাগত সমস্যা সমাধানের ৬ দফা দাবি বাস্তবায়ন করতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে (বিআরটিএ) স্মারকলিপি দিয়েছে ঢাকার সিএনজি অটোরিকশা চালকরা।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিআরটিএ’র চেয়ারম্যানকে এই স্মারকলিপি দেন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের সদস্য সচিব গোলাপ হোসেন সিদ্দিকী। তিনি বলেন, আমরা বিআরটিএ’র নিচে একটি শান্তিপূর্ণ মানববন্ধন করি। পরে দাবিগুলো বাস্তবায়নের জন্য একটি স্মারকলিপি বিআরটিএ চেয়ারম্যানকে দিয়ে আসি।

ঢাকার সিএনজি চালকদের ছয় দফা দাবি হলো— বিআরটিএ নির্ধারিত দৈনিক ৯০০ টাকা জমা কার্যকর করা; ৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের জন্য অবিলম্বে রেজিস্ট্রেশন (ব্লু-বুক) প্রদান; ঢাকা শহরের আয়তন অনুযায়ী অতিরিক্ত ১৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের নামে নতুন অনুমোদন দেওয়া; আইন-শৃঙ্খলা বাহিনীর হয়রানি বন্ধ ও চালকদের বৈধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা; আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ ও বিধিমালা ২০২২–এর শ্রমিকস্বার্থবিরোধী ধারা ও বিধি বাতিল করা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!