1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৪ মাস কারাভোগে খালেদা জিয়ার জীবনের আশঙ্কা সৃষ্টি হয়েছে: খন্দকার মাহবুব - NEWSTVBANGLA
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’ ৭০০ টাকার আশায় বেরিয়ে ফিরলেন লাশ হয়ে— বগুড়ায় বাসচাপায় নিভে গেল ৭ শ্রমজীবী মানুষের জীবন

৪ মাস কারাভোগে খালেদা জিয়ার জীবনের আশঙ্কা সৃষ্টি হয়েছে: খন্দকার মাহবুব

প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০১৮ ইং

দীর্ঘ ৪ মাস কারাবন্দি থাকায় খালেদা জিয়ার অসুখ আরও বেড়েছে। এবার তার জীবনের আশঙ্কার সৃষ্টি হয়েছে। তাকে দ্রুত চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দিন। বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী  খন্দকার মাহবুব হোসেন।

আজ বুধবার রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি সরকারের কাছে এ দাবি জানান।

খন্দকার মাহবুব বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক বিবেচনায় চিকিৎসার জন্য খালেদা জিয়াকে মুক্তি দিন। যেহেতু ইউনাইটেড হাসপাতালে তিনি (খালেদা জিয়া) চিকিৎসা করাতে আগ্রহী, তার ইচ্ছার গুরুত্ব দেওয়া উচিত।

তিনি বলেন, যেহেতু আপিল বিভাগে তার জামিন নিয়ে কয়েকটি মামলা পেন্ডিং আছে, এছাড়া ঈদের কারণে উচ্চ আদালত ও নিম্ন আদালাত বন্ধ রয়েছে। এ অবস্থায় আইনি প্রক্রিয়ায় তাকে মুক্তি দেওয়া সম্ভব নয়। সুতরাং তার চিকিৎসার জন্য একটাই পথ খোলা রয়েছে, তা হচ্ছে প্যারোলে মুক্তি।

মাহবুব হোসেন বলেন, সেনা শাসনের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এভাবে মুক্তি পেয়েছিলেন এবং তিনি চিকিৎসার সুযোগ পেয়েছিলেন। এমনকি তিনি প্যারোলে মুক্ত হয়েই বিদেশে গিয়ে চিকিৎসা নিয়েছেন। খালেদাকেও সেই সুযোগ দেওয়া উচিত।

উল্লেখ, খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের দণ্ড মাথায় নিয়ে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরানো কারাগারে বন্দি রয়েছেন।

অনলাইন ডেস্ক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!