1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৪০ ফুট পানির নিচে পাওয়া গেল পদ্মায় নিখোঁজ কলেজছাত্রের মরদেহ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

৪০ ফুট পানির নিচে পাওয়া গেল পদ্মায় নিখোঁজ কলেজছাত্রের মরদেহ

প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতুর কাছে নদীতে গোসল করার জন্য ঝাঁপ দিয়ে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ৪০ ফুট পানির নিচ থেকে মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মাওয়া পদ্মা সেতুর ৪নং পিলারের কাছে এমআইএসটির ১৮ জন ছাত্র নৌকা নিয়ে পদ্মা সেতু দেখতে যান। এ সময় পদ্মা সেতুর কাছে গিয়ে তিন ছাত্র গোসল করার জন্য নদীতে ঝাঁপ দেন । দুইজন ছাত্র সাঁতরে উঠলেও একজন নিখোঁজ হয়। নিখোজের নাম নাইম। তিনি সিভিল মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের ছাত্র।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। পদ্মা সেতুর ৪ নং পিলারের ৫০০ গজ দূরে ৪০ ফিট পানির নিচ থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে নিহতের স্বজনদের মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত শনিবার বিকেলের দিকে সংবাদ পাওয়ার পর থেকে মুন্সীগঞ্জ ও ঢাকার ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি টিম উদ্ধার অভিযান চালায়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!